add_action('wp_footer', function () { echo ''; }, 99); add_action('wp_footer', function () { echo ''; }, 99); youtube video class Archives - বাংলায় দর্শন শিক্ষা https://dorshonshiksha.com/tag/youtube-video-class/ দর্শন কে শুধু সাবজেক্ট হিসেবে না দেখে, সুস্থ ও বুদ্ধিদীপ্ত সামাজিক জীবন যাপনের পন্থা হিসেবে দেখা উচিত। Philosophy should not be seen as just a subject, but as a way of living a healthy and intelligent social life.HS philosophy student…BA(Hons) (Philosophy) MA (philosophy)&WBSSC Philosophy student দের জন্য এই Website তৈরি করা হয়েছে। এটি Philosophy পড়ার অন্যতম Digital মাধ্যম। তাই সমস্ত ছাত্র ছাত্রী দেরকে এই Website টিকে Follow করতে বলা হচ্ছে। Thu, 26 Nov 2020 11:28:06 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0.8 https://dorshonshiksha.com/wp-content/uploads/2021/02/favicon-horshonshiksha-150x150.png youtube video class Archives - বাংলায় দর্শন শিক্ষা https://dorshonshiksha.com/tag/youtube-video-class/ 32 32 Class 11 Indian Philosophy https://dorshonshiksha.com/class-11-indian-philosophy/ https://dorshonshiksha.com/class-11-indian-philosophy/#comments Fri, 06 Nov 2020 10:29:28 +0000 https://dorshonshiksha.com/?p=771 Indian Philosophy SAQ ভারতীয় দর্শনের বিভাগ উচ্চমাধ্যমিক দর্শন(একাদশ শ্রেণী ) অতি সংক্ষেপে উত্তর দাও ( দুই – একটি বাক্যে )Q-ভারতীয় দর্শন সম্প্রদায় কটি ভাগে বিভক্ত ... Read More

The post Class 11 Indian Philosophy appeared first on বাংলায় দর্শন শিক্ষা.

]]>

Indian Philosophy SAQ

ভারতীয় দর্শনের বিভাগ

উচ্চমাধ্যমিক দর্শন(একাদশ শ্রেণী ) অতি সংক্ষেপে উত্তর দাও ( দুই – একটি বাক্যে )
Q-ভারতীয় দর্শন সম্প্রদায় কটি ভাগে বিভক্ত ?
A.ভারতীয় দর্শন সম্প্রদায় আস্তিক ও নাস্তিক এই দুই ভাগে বিভক্ত ।
Q.আস্তিক বলতে কি বোঝায় ?
A.আস্তিক বলতে বােঝায় , সেই দার্শনিক মতবাদকে যারা বেদে বিশ্বাস করে এবং বেদের সিদ্ধান্ত প্রমাণ হিসেবে গ্রহণ করে । যেমন –ন্যায় , বৈশেষিক দর্শন ।
Q.নাস্তিক বলতে কি বােঝায় ?
A.নাস্তিক বলতে বােঝায় , সেই দার্শনিক মতবাদকে যারা বেদে বিশ্বাস করে না এবং বেদের সিদ্ধান্তকে অভ্রান্ত বলে গ্রহণ করে না । যেমন – চার্বাক , বৌদ্ধ দর্শন ।


Q.দুটি আস্তিক দর্শন সম্প্রদায় এর নাম বলো ?
A.দুটি আস্তিক দর্শন সম্প্রদায় হল – ন্যায় , বৈশেষিক দর্শন ।
Q .দুটি নাস্তিক দর্শন সম্প্রদায় এর নাম বলো ?
A.২ টি নাস্তিক সম্প্রদায়ের নাম হল – চার্বাক ও জৈন সম্প্রদায় ।
Q.বৌদ্ধ দর্শনের প্রবর্তক কে ?
A.বৌদ্ধ দর্শনের প্রবর্তক হলেন গৌতম বুদ্ধ।
Q আত্মবাদী দর্শন বলতে কি বোঝো ?
A.যে সকল দর্শন সম্প্রদায় শাশ্বত আত্মার অস্তিত্বে বিশ্বাসী , তাদের আত্মবাদী বলা হয়।
Q.অনাত্মবাদী দর্শন বলতে কি বোঝ ?
A.যে সকল দর্শন সম্প্রদায় সনাতন আত্মার অস্তিত্ব স্বীকার করে না , তাদের বলা হয় অনাত্মবাদী ।

ন্যায় দর্শন

Q.ভারতীয় দর্শনে প্রমা কাকে বলে ?
A.ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানকে বলা হয় প্রমা ।
Q.প্রমাণ কি ?
A.যে প্রণালীর সাহায্যে প্রমা বা যথার্থ জ্ঞান অর্জিত হয় , তাই প্রমাণ ।
Q.প্রমাণ কাকে বলে ?
A.প্রমার করণকে প্রমাণ বলে
Q.ন্যায় দর্শনের প্রতিষ্টাতা কে ?
A.ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি গৌতম ।
Q.ন্যায় দর্শনের প্রধান আলোচ্য বিষয় কি ?
A.ন্যায় দর্শনের প্রধান আলােচ্য বিষয় হল যথাযথ জ্ঞানলাভের পদ্ধতি নির্ণয় করা । এজন্য ন্যায় দর্শনকে প্রমাণশাস্ত্র বলা হয়


Q. বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা কে
A.বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি কণাদ ।
Q.কোন দুটি দর্শন কে সমানতন্ত্র দর্শন বলা হয় ?
A.ন্যায় ও বৈশেষিক দর্শনকে সমানতন্ত্র দর্শন বলা হয় ।
Q.ন্যায় দর্শনে কটি প্রমাণ স্বীকার করা হয়েছে ও কি কি ?
A.ন্যায় দর্শনে প্রত্যক্ষ , অনুমান , উপমান ও শব্দ – এই চারটি প্রমাণ স্বীকার করা হয়েছে ।
Q.বৈশেষিক দর্শনে কটি প্রমাণ স্বীকার করা হয়েছে ও কি কি ?
A.বৈশেষিক দর্শনে প্রত্যক্ষ ও অনুমানকে প্রমাণ হিসেবে স্বীকার করা হয়েছে ।


Q.প্রতিটি জ্ঞানের আবশ্যিক শর্তগুলি কি কি ?
A.প্রতিটি জ্ঞানের আবশ্যিক শর্তগুলি হল – প্রমাতা , প্রমেয় ও প্রমাণ ।
Q.পুরুষার্থ কয়টি ও কি কি ?
A.পুরুষার্থ চার টি। যথা – ধর্ম , অর্থ , কাম এবং মােক্ষ ।
Q.ভারতীয় দর্শনে নাস্তিক সম্প্রদায়গুলি কি কি ?
A.ভারতীয় দর্শনে নাস্তিক সম্প্রদায়গুলি হল – চার্বাক , বৌদ্ধ ও জৈন ।
Q.ভারতীয় দর্শনে আস্তিক ও নাস্তিক শব্দ দুটি কোন অর্থে ব্যবহার হয়েছে ?
A.ভারতীয় দর্শনে আস্তিক ও নাস্তিক শব্দ দুটির অর্থ নির্ধারণের ভিত্তি হল – বেদের অস্তিত্ব ও বেদের প্রামাণ্যর ওপর বিশ্বাস ও অবিশ্বাস।
Q.ভারতীয় দর্শনে প্রমাতা বলতে কি বোঝায় ?
A.ভারতীয় দর্শনে প্রমাতা বলতে জ্ঞাতাকে বােঝায় ।

চার্বাক দর্শন

Q.চার্বাক দর্শনে পরম পুরুষার্থ কি ?
A.চার্বাক দর্শনে ‘ কামকে ’ চরম ও পরম পুরুষার্থ বলা হয়েছে ।
Q.চার্বাক মতে কিভাবে জগতের সৃষ্টি হয়েছে ?
A.মহাভূত যদৃচ্ছাভাবে মিলিত হয়ে জড়জগৎ সৃষ্টি করেছে ।
Q.চার্বাক দর্শনের প্রতিষ্ঠাতা কে ?
A.চার্বাক দর্শনের প্রতিষ্ঠাতা দেবগুরু বৃহস্পতি ,মতান্তরে চার্বাক মুনি।
Q.চার্বাক দর্শনের অপর নাম কি ?
A.চার্বাক দর্শন লােকায়ত দর্শন নামেও পরিচিত ।
Q.চার্বাক মতে বেদ কাদের দ্বারা সৃষ্ট ?
A.চার্বাক মতে , বেদ ভণ্ড পুরােহিতদের দ্বারা রচিত ।


Q.চার্বাক মতে জীবনের মূল লক্ষ্য কি ?
A.সুখলাভকে জীবনের মূল লক্ষ্য বলেছেন চার্বাক সম্প্রদায় ।
Q.চার্বাক মতে সহায়ক বা গৌণ পরুষার্থ কি ?
A.চার্বাকেরা অর্থকে সহায়ক বা গৌণ পুরুষার্থ বলেছেন ।
Q.“ ঋণ করে ঘি খাও ” এটি কাদের অভিমত ?
A.“ ঋণ করে ঘি খাও ” —এই অভিমতটি চার্বাক সম্প্রদায়ের ।
Q.চার্বাক মতে মানব দেহের সৃষ্টি কি ভাবে হয়েছে ?
A.চার্বাক মতে , ক্ষিতি , অপ , তেজ ও মরুৎ এই চারটি উপাদানের সংমিশ্রণে মানবদেহের সৃষ্টি হয়েছে।
Q.চার্বাকরা কি জন্মান্তরে বিশ্বাস করে ?

চার্বাক জড়বাদ


A.না , চার্বাকরা জন্মান্তরে বিশ্বাস করেন না ।
Q.জগতের উপাদান কারণ রূপে চার্বাকেরা কোন মহাভূত কে অস্বীকার করেছে ?
A. জগতের উপাদান কারণ রূপে চার্বাকেরা পঞ্চভূতের ব্যোম – কে অস্বীকার করেছেন ।
Q.“ ভূতচতুষ্টয়ং চৈতন্যভূমি ” এই মত টি কাদের।
A. “ ভূতচতুষ্টয়ং চৈতন্যভূমি ” —এই অভিমতটি চার্বাক সম্প্রদায়ের ।
Q. মতে চৈতন্যের উদ্ভব কি ভাবে হয়েছে ?
A.চার্বাক মতে , ক্ষিতি , অপ , তেজ ও মরুৎ এই চারটি উপাদানের সংমিশ্রণের ফলে চৈতন্যের উদ্ভব হয়েছে ।
Q.চার্বাক কথাটির অর্থ কি ?
A.চার্বাক কথাটির অর্থ হল চারু বাক অর্থাৎ সুন্দর কথা ।
Q.চার্বাক মতে চৈতন্যের বিনাশ কি হয় ?
A.চার্বাক মতে দেহের বিনাশ হলে চৈতন্যের বিনাশ হয় ।
Q.আত্মা সম্পর্কে চার্বাক মতবাদ কি নাম পরিচিত ?
A.চার্বাকদের আত্মা সম্পর্কিত মতবাদ দেহাত্মবাদ নামে পরিচিত ।
Q.চার্বাক মতে জগৎ জড়ের কি রূপ পরিণতি ?
A.চার্বাক মতে , জগৎ হল জড়ের স্বাভাবিক পরিণতি ।


Q.চার্বাকরা কটি ভুতপদার্থ স্বীকার করেছেন ?
A.চার্বাক সম্প্রদায় ক্ষিতি , অপ , তেজ ও মরুৎ – এই চারটি ভূত পদার্থ মেনেছেন ।
Q.চার্বাকরা অনুমান কে প্রমান হিসাবে স্বীকার করেন ?
A.না ,চার্বাক মতে , অনুমানের সাহায্যে যথার্থ জ্ঞানলাভ করা যায় না , তাই অনুমান প্রমাণ নয় ।
Q.কোন দর্শন সম্প্রদায় নাস্তিক শিরােমণি বলা হয় ?
A.চার্বাক দর্শনকে নাস্তিক শিরােমণি বলা হয় ।
Q.চার্বাক মতে আত্মা কি ?
A.চার্বাক মতে চৈতন্যবিশিষ্ট দেহই আত্মা ।
Q. চার্বাক মতে চৈতন্য ?
A.চার্বাক দর্শনে চৈতন্যকে দেহের গুণ বলা হয়েছে ।
Q.চার্বাক দর্শনে ব্যোম নামক মহাভূত কে স্বীকার করা হয় না কেন ?
A.চার্বাক দর্শনে প্রত্যক্ষ এক মাত্র প্রমাণ তাই ব্যোম বা আকাশ প্রত্যক্ষের বিষয় নয় সেহেতু চার্বাকরা আকাশের অস্তিত্ব স্বীকার করেন না ।
Q.চার্বাক নীতিতত্ত্ব কি নাম অভিহিত ?
A.চার্বাক নীতিতত্ত্বকে সুখবাদ নামে অভিহিত করা হয়েছে ।

The post Class 11 Indian Philosophy appeared first on বাংলায় দর্শন শিক্ষা.

]]>
https://dorshonshiksha.com/class-11-indian-philosophy/feed/ 7