add_action('wp_footer', function () { echo ''; }, 99);
add_action('wp_footer', function () { echo ''; }, 99);
The post Philosophy (HS) Class 12 Starting New batch 1st June 2023 appeared first on বাংলায় দর্শন শিক্ষা.
]]>
The post Philosophy (HS) Class 12 Starting New batch 1st June 2023 appeared first on বাংলায় দর্শন শিক্ষা.
]]>The post তর্কসংগ্রহ অনুযায়ী লক্ষণা কি এবং কয় প্রকার: appeared first on বাংলায় দর্শন শিক্ষা.
]]>ন্যায়মতে শক্তির মত লক্ষণাও শব্দ বা পদের একটি বৃত্তি (লক্ষণাপি শব্দবৃত্তিঃ)। একটি পদের সঙ্গে একটি পদার্থের সম্বন্ধরূপ বৃত্তি দু’প্রকার : শক্তি ও লক্ষণা। একটি পদ তার শক্তির দ্বারা যেমন একটি পদার্থের বোধক হয়, তেমনি লক্ষণার দ্বারাও একটি পদার্থের বোধক হয়ে থাকে। তবে শক্তি ও লক্ষণার মধ্যে পার্থক্য আছে। একটি পদ শক্তির দ্বারা একটি পদার্থের বোধক হয় সাক্ষাৎভাবে (directly); কিন্তু একটি একটি পদার্থের বোধক হয় পরম্পরাভাবে, অসাক্ষাৎভাবে (indirectly) | লক্ষণার দ্বারা
অন্নভট্ট দীপিকাটীকায় বলেছেন : “শক্যসম্বন্ধোলক্ষণা”। একটি পদের শক্তির দ্বারা যা বোধিত হয় তাই শক্য, সেই শক্যের সঙ্গে সম্বন্ধই লক্ষণা’। গঙ্গা শব্দের শক্যার্থ জলপ্রবাহবিশেষ।
গঙ্গার অতি নিকটে, গঙ্গার তীরে গোপপল্লী আছে—এটি বোঝানর জন্য কেউ বললেন “গঙ্গায়াং ঘোষঃ”। এস্থলে গঙ্গা পদের মুখ্যার্থ বা শক্যার্থ গ্রহণ করলে বাক্যটির অর্থের উপপত্তি হবে না। গঙ্গা পদের শক্যার্থ জলপ্রবাহবিশেষ এবং জলপ্রবাহে গোপপল্লী থাকতে পারে না। “গঙ্গায়াৎ ঘোষঃ” বাক্যটির অর্থের উপপত্তির জন্য গঙ্গা পদের শক্যার্থ পরিত্যাগ করে গঙ্গা পদের লক্ষণা করে তীরকে বুঝতে হবে।
গঙ্গা পদের শক্যার্থ জলপ্রবাহের অতি নিকটে তীর থাকায় গঙ্গা পদের শক্যের সঙ্গে তীরের নৈকট্য সম্বন্ধ আছে এবং এই নৈকট্য সম্বন্ধের দ্বারাই গঙ্গা পদ অসাক্ষাৎভাবে তীরকে বোঝায়।
গঙ্গা পদের শক্যার্থ জলপ্রবাহবিশেষ এবং তার সঙ্গে নৈকট্য সম্বন্ধে যুক্ত তীর লক্ষণার্থ। তাই অন্নংভট্ট দীপিকায় বলেছেন—“শক্যসম্বন্ধো লক্ষণা”।
যাঁরা পদের লক্ষণাবৃত্তি স্বীকার করতে চান না তাঁরা বলেন যে, গঙ্গা পদের লক্ষণা করে তীররূপ অর্থ করার প্রয়োজন নাই। তাঁরা বলেন, গঙ্গা পদের জলপ্রবাহ বিশেষ রূপ অর্থ এবং তীররূপ অর্থ-দুটিই গঙ্গা পদের শক্তির দ্বারা বোধিত। অন্নভট্ট এই মতের বিরোধিতা করে বলেন, শক্তির দ্বারা গঙ্গা পদের জলপ্রবাহ
বিশেষরূপ অর্থ এবং লক্ষণার দ্বারা গঙ্গা পদের তীররূপ অর্থ পাওয়া যায়, যেহেতু জলপ্রবাহবিশেষ ও তীর উভয়ের মধ্যে সামীপ্য সম্বন্ধ আছে। জলপ্রবাহবিশেষ ও তীর—উভয়ই গঙ্গা পদের শক্তি এরূপ বললে গঙ্গা পদকে নানার্থক বলতে হয়। কিন্তু গঙ্গা পদ নানার্থক নয়। গঙ্গা পদকে নানার্থক বলে গঙ্গা পদে নানাশক্তি স্বীকার করলে গৌরব দোষ হবে এবং পদের লক্ষণবৃত্তিকেও অস্বীকার করতে হবে।
অন্নংভট্ট বলেন, নানার্থক পদের ক্ষেত্রে নানাশক্তি স্বীকার্য। যেমন, সৈন্ধব পদ নানার্থক। সৈন্ধব পদের একটি অর্থ লবণ এবং অন্য অর্থ অশ্ব। সৈন্ধব পদের অর্থ লবণ ও অশ্বের মধ্যে কোন সম্বন্ধ না থাকায় লবণ ও অশ্ব উভয়কেই সৈন্ধব পদের শক্তি বলতে হবে। লবণ বা অশ্বের একটিকে সৈন্ধব শব্দের শক্তি ও অপরটিকে লক্ষণার দ্বারা গ্রহণ করা যাবে না, যেহেতু সৈন্ধব পদের ঐ দুটি অর্থ পরস্পর অসম্বদ্ধ।
তাই অন্নংভট্ট সৈন্ধব পদে নানা শক্তি স্বীকার করেছেন। কিন্তু গঙ্গা পদকে নানার্থক বলা অপ্রয়োজনীয়। কেননা গঙ্গা পদের শক্যার্থ জলপ্রবাহবিশেষের সঙ্গে নৈকট্য সম্বন্ধের দ্বারাই গঙ্গা পদের তীর রূপ অর্থ পাওয়া যায়।
গঙ্গা পদের লক্ষণা করে তীর রূপ অর্থ করলে “গঙ্গায়াং ঘোষঃ প্রতিবসতি” বাক্যের অর্থের উপপত্তি হয়ে যায়। সুতরাং শক্তির মত পদের লক্ষণাবৃত্তি অবশ্যস্বীকার্য।
অন্নংভট্ট দীপিকাটীকায় বলেছেন : লক্ষণা তিন প্রকার : (১) জহৎ লক্ষণা, (২) অজহৎ লক্ষণা, (৩) জহৎ-অজহৎ লক্ষণা।
অন্নভট্ট দীপিকাটীকায় বলেছেন : “যত্র বাচ্যার্থস্য অন্বয়াভাবঃ তৎ জহৎ ইতি”।
অর্থাৎ ‘যে লক্ষণায় একটি পদের বাচ্যার্থ বা বাক্যার্থ সম্পূর্ণ পরিত্যক্ত হয়, বাক্যের অর্থবোধে ঐ পদের বাচ্যার্থের অন্বয় হয় না, তাই জহৎ লক্ষণা’। যেমন, ‘মঞ্চাঃ ক্রোশস্তি’ অর্থাৎ ‘মগুলি চিৎকার করছে’ বাক্যে মঞ্চ পদের বাচ্যার্থ সম্পূর্ণ পরিত্যাগ করে মঞ্চ পদে লক্ষণা করে মঞ্চে উপবিষ্ট মানুষগুলিকে বুঝতে হবে। মঞ্চে উপবিষ্ট মানুষ’ মঞ্চ পদের লাক্ষণিক অর্থ।
এই লক্ষণা জহৎ লক্ষণা। কেননা এক্ষেত্রে মঞ্চ পদের বাচ্যার্থ অর্থাৎ ‘একটি অচেতন বস্তু’ সম্পূর্ণ পরিত্যক্ত। মঞ্চ শব্দের বাচ্যার্থ গ্রহণ করলে ‘মঞ্চাঃ ক্রোশস্তি’ বাক্যের অর্থের উপপত্তি হয় না। কেননা একটি অচেতন বস্তু চিৎকার করতে পারে না। মঞ্চ পদে লক্ষণা করে ‘মঞ্চে উপবিষ্ট মানুষগুলি’ এরূপ অর্থ করলে ‘মঞ্চাঃ ক্রোশন্তি’ বাক্যের অর্থের উপপত্তি হয়ে যায়। এই লক্ষণা জহৎ লক্ষণা।
অম্লংভট্ট দীপিকায় বলেছেন : “যত্র বাচ্যার্থস্য অপি অন্বয়ঃ তত্র অজহৎ ইতি”। অর্থাৎ “যে লক্ষণায় একটি পদের বাচ্যার্থ বা মুখ্যার্থ সম্পূর্ণ পরিত্যক্ত হয় না, বাক্যের অর্থবোধে বাচ্যার্থেরও অন্বয় হয়, তাই অজহৎ লক্ষণা”। অন্নংভট্ট অজহৎ লক্ষণার দৃষ্টান্ত দিতে গিয়ে ‘ছত্রিণো গচ্ছত্তি’ বাক্যটি উল্লেখ করেছেন। একদল লোক যাদের অধিকাংশ ছত্রধারী, কয়েকজন ছত্রহীন—এমন জনসমষ্টিকে বোঝানর জন্য বলা হল ‘ছত্রিণো গচ্ছত্তি’। ‘ছত্রধারীরা যাচ্ছে’ বাক্যে জনসমষ্টির মধ্যে যারা ছত্রধারী তাদেরকে যেমন বোঝান হয়েছে, তেমনি যারা ছত্রহীন তাদেরও বোঝান হয়েছে। কিন্তু ছত্রী পদ সাক্ষাৎ বা মুখ্য অর্থে কেবল ছত্রধারীকেই বোঝায়, যারা ছত্রহীন তাদেরকে বোঝায় না। সুতরাং ছত্রিণো গচ্ছত্তি’ বাক্যের অর্থের উপপত্তির জন্য ছত্রী পদে লক্ষণা করে ছত্রধারী ও ছত্রহীন সকলকেই বুঝতে হবে। এই লক্ষণা অজহৎ লক্ষণা, যেহেতু বাক্যার্থবোধে ছত্রী পদের বাচ্যার্থেরও অন্বয় হয়েছে।
অন্নংভট্ট দীপিকাটীকায় বলেছেন : “যত্র বাচ্যৈকদেশত্যাগেন একদেশ অন্বয়ঃ তত্ৰ জহৎ অজহৎ ইতি”। অর্থাৎ ‘যে লক্ষণায় পদের বাচ্যার্থ বা শক্যার্থের একাংশ পরিত্যক্ত হয় এবং একাংশ গৃহীত হয় তাকে জহৎ-অজহৎ লক্ষণা বলে’। এই লক্ষণার দৃষ্টান্ত দিতে গিয়ে অন্নংভট্ট উপনিষদের ‘তত্ত্বমসি’ বাক্যটি উল্লেখ করেছেন এবং অদ্বৈতবাদীকে অনুসরণ করে তার ব্যাখ্যা করেছেন। ‘তত্ত্বমসি’ বাক্যে ‘তৎ’ পদের দ্বারা নির্গুণ ব্রহ্ম এবং ‘তুম’ পদের দ্বারা জীবাত্মাকে নির্দেশ করা হয়েছে।
অদ্বৈতবাদীর মতে, এই বাক্যে বলা হয়েছে –তৎ ও ত্বম্ অভিন্ন। তৎ ও ত্বম্-এর অভিন্নত্ব প্রতিপাদনের জন্য অদ্বৈতবাদী তৎ ও ত্বম্ পদে লক্ষণা করেছেন। কেননা সর্বজ্ঞ, সর্বশক্তিমান ব্রহ্ম এবং অল্পজ্ঞ, অল্পশক্তিমান জীব অভিন্ন হতে পারে না। তাই তৎ ও ত্বম্-এর অভেদ প্রতিপাদনের জন্য অদ্বৈতবাদী উক্ত অর্থ পরিত্যাগ করে ‘তৎ’ পদের দ্বারা ব্রহ্মের স্বরূপ চৈতন্যকে এবং হুম্ পদের দ্বারা জীবের স্বরূপ চৈতন্যকে বুঝিয়েছেন।
সর্বজ্ঞত্ব ও অল্পজ্ঞত্ব, সর্বশক্তিমত্তা ও অল্পশক্তিমত্তা পরস্পর বিরুদ্ধ, কিন্তু চৈতন্য অংশে তৎ ও ত্বম্ অভিন্ন। এক্ষেত্রে তৎ ও তুম্ পদের বাচ্যার্থের একাংশ পরিত্যক্ত হয়েছে ও একাংশ বাক্যার্থে অন্বিত হয়েছে। এরূপ লক্ষণা জহৎ-অজহৎ লক্ষণা। এখানে উল্লেখযোগ্য যে উপনিষদের ‘তত্ত্বমসি’ বাক্যটির অদ্বৈতবাদী ব্যাখ্যা ন্যায়
বৈশেষিক দার্শনিকদের কাছে গ্রহণযোগ্য না হলেও অন্নংভট্ট জহৎ-অজহৎ লক্ষণার
দৃষ্টান্ত দেওয়ার জন্যই ‘তত্ত্বমসি’ বাক্যের অদ্বৈতবাদী ব্যাখ্যার উল্লেখ করায় কোন
অসঙ্গতি হয়েছে বলে মনে হয় না।
The post তর্কসংগ্রহ অনুযায়ী লক্ষণা কি এবং কয় প্রকার: appeared first on বাংলায় দর্শন শিক্ষা.
]]>The post বেদ পৌরুষেয় : একটি বিতর্ক appeared first on বাংলায় দর্শন শিক্ষা.
]]>নৈয়ায়িকেরা বৈদিক বাক্য মাত্রকেই ঈশ্বরের বাক্য বলে স্বীকার করেন। অনুংভট্ট দীপিকাটীকায় এই মতের বিরুদ্ধে মীমাংসকদের আপত্তি উল্লেখ করে খণ্ডন করেছেন। মীমাংসকেরা বলেন, বেদ অনাদি, তাই নিত্য। বেদ নিত্য বলে বেদকে ঈশ্বরের বাক্য
বলা যায় না। অম্লংভট্ট বলেন, মীমাংসকদের যুক্তি গ্রহণযোগ্য নয়। কেননা বেদ, মহাভারত প্রভৃতি গ্রন্থের মত কতকগুলি বাক্যের সমষ্টি। সুতরাং মহাভারত প্রভৃতি গ্রন্থের মত বেদেরও “কোন রচয়িতা স্বীকার্য। এরূপ অনুমানের দ্বারা প্রমাণিত হয় যে, বেদ পৌরুষেয় (“ব্দের
পৌরুষেয়ঃ বাক্যসমূহত্বাৎ ভারতাদিবৎ”)।
মীমাংসা মতে, এই অনুমানের দ্বারা বেদের পৌরুষেয়ত্ব সিদ্ধ হয় না। কেননা ‘বেদন পৌরুষেয়ঃ বাক্যসমূহত্বাৎ’ এই অনুমানে স্মৰ্যমানকর্তৃকত্ব উপাধি হয়। স্মর্ধমানকর্তৃকত্ব শব্দের অর্থ হল যে বাক্যের কর্তাকে পরম্পরাক্রমে বা স্মরণের দ্বারা জানা যায়। যা সাধ্যের ব্যাপক ও হেতুর অব্যাপক তাই উপাধি। সাধ্য পৌরুষেয়ত্ব যেখানে যেখানে থাকে সেখানে সেখানে স্মর্যমানকর্তৃকত্ব থাকে। পরম্পরাক্রমে জানা যায় যে, মহাভারত মহর্ষি কৃষদ্বৈপায়ন রচিত। কিন্তু বাক্য হলেই তা স্মর্যমানকর্তৃকত্ব হবে তা বলা যায় না। বেদ বাক্যাত্মক, কিন্তু তার কর্তাকে পরম্পরাক্রমে জানা যায় না। তাই স্মর্যমানকর্তৃকত্ব সাধ্য পৌরুষেয়ত্বের ব্যাপক ও বাক্যত্ব হেতুর অব্যাপক বলে উক্ত অনুমানে উপাধি হয়।
স্মর্যমানকর্তৃকত্বকে উপাধি বলা যায় না। স্মর্যমান: কর্তৃকত্ব সাধ্য পৌরুষেয়ত্বের ব্যাপক হলেও বাক্যত্ব হেতুর অব্যাপক হয় না, তা হেতুর ব্যাপকই হয়। কেননা মহর্ষি গৌতমাদির শিষ্যপরম্পরা থেকে জানা
যায় যে, গৌতম প্রভৃতি ঋষিগণ তাঁদের সমাধি হতে সর্বজ্ঞতার দ্বারা উপলব্ধি করেছিলেন যে, বেদ ঈশ্বর রচিত।
তাছাড়া ‘তস্মাৎ তপঃ তেপানাৎ ত্রয়ো বেদা অজায়ও’ অর্থাৎ ‘বিশেষ তপস্যারফলে (তেপানাৎ) তিন বেদ উৎপন্ন হয়েছিল এই শ্রুতির দ্বারাও বেদ অনাদি বা নিত্য নয় তা জানা যায় বলে বেদ পৌরুষেয়, একথা প্রমাণিত হয়। মীমাংসকেরা বলেন,
বেদের উৎপত্তি হয়েছে, অর্থাৎ বেদ অনিত্য, তা বলা যায় না। কেননা বর্ণ অনিত্য হতে পারে না। বর্ণ নিত্য, যেহেতু ‘এই সেই গকার’ এরূপ প্রত্যভিজ্ঞা হয়।
উক্ত প্রত্যভিজ্ঞা থেকে গ-কারের নিত্যত্ব সিদ্ধ হয় বলে বর্ণমাত্রের নিত্যত্ব সিদ্ধ হয়।
সুতরাং বাক্যাত্মক বেদের অপৌরুষেয়ত্ব বা নিত্যত্বই সিদ্ধ হয়। এর উত্তরে অম্লংভট্ট বলেন—বর্ণ নিত্য হতে পারে না। ‘গ-কার উৎপন্ন হল’, ‘গ কার বিনষ্ট হল’ আমাদের এরূপ প্রতীতি থেকে বর্ণের অনিত্যত্বই সিদ্ধ হয়। এই সেই কার’ এরূপ প্রত্যভিজ্ঞা
থেকে দুটি গকার অভিন্ন, তা সিদ্ধ হয় না। দুটি গকার সমজাতীয়, তাই সিদ্ধ হয়। যেমন, ‘এই সেই দীপজ্বালা’ এই প্রতীতির দ্বারা প্রদীপশিখার সজাতীয়ত্বই সিদ্ধ হয়।
বাক্য কতকগুলি পদের সমষ্টিমাত্র নয়। বাক্য হল বিশেষ রচনাক্রম বা আনুপূর্বী বিশিষ্ট পদের সমষ্টি। অন্নংভট্ট বলেন, বর্ণ নিত্য হলেও আনুপূর্বীবিশিষ্ট বাক্য নিত্য হতে পারে না।
যে বিশেষ রচনাক্রমে সুসজ্জিত করলে পদসমূহ বাক্য হয়, সেই রচনাক্রম অনিত্যই হয় বলে বাক্যও অনিত্য হয়। সুতরাং ‘বেদ ঈশ্বর রচিত’, অর্থাৎ বেদ পৌরুষেয়, তা স্বীকার্য।
অন্নংভট্ট আরও বলেন—মনু প্রভৃতি প্রণীত স্মৃতি বা ধর্মশাস্ত্র বেদমূলক বলে প্রমাণ হয়। একথা ঠিক যে, মনু প্রভৃতির স্মৃতিতে উল্লিখিত অনেক বাক্য বর্তমানকালীন বেদে পাওয়া যায় না। অনধ্যয়ন বশত বা গুরুশিষ্য পরম্পরার অভাব বশত বেদের কোন কোন শাখা বিলুপ্ত হয়েছে, সেই বিলুপ্ত বেদ শাখায় মনু প্রভৃতির ধর্মশাস্ত্রে উল্লিখিত বাক্যসমূহ ছিল, তা স্বীকার করতে হয়। এ থেকে প্রমাণিত হয় যে, বাক্যাত্মক বেদ নিত্য হতে পারে না; যা নিত্য তার বিলুপ্তি সম্ভব নয়।
মীমাংসকেরা বলেন—বেদের কোন কোন শাখা বিলুপ্ত হয়েছে তা কল্পনা করা অসম্ভব, যেহেতু এমন কিছু পরিবার দেখা যায় যেখানে পরম্পরাক্রমে নিরবচ্ছিন্নভাবে বেদ অধ্যয়ন করা হয়। সুতরাং একথা বলা অযৌক্তিক যে, স্মৃতির উৎসরূপে পরিগণিত কোন কোন বৈদিক বাক্য মূল শাখা থেকে বিচ্ছিন্ন হয়ে কালক্রমে বিলুপ্ত হয়েছে। সুতরাং একথা স্বীকার্য যে, বেদ, যা নিত্য ও অনুমেয়, তাই স্মৃতির মূল।
অন্নভট্ট দীপিকাটীকায় এই মত খণ্ডন করেছেন। তিনি বলেন—বৈদিক বাক্য নিত্য ও অনুমেয় হলে ঐ বাক্যস্থিত বর্ণের বিশেষ রচনাক্রমের (আনুপূর্বী) জ্ঞান হবে না। বর্ণসমূহকে বিশেষভাবে সুসজ্জিত করার ক্রম বা আনুপূর্বীর জ্ঞান না হলে বৈদিক
বাক্যের জ্ঞান হতে পারে না এবং ঐ জ্ঞানের অভাবে বৈদিক বাক্য হতে শাব্দজ্ঞান হবে না। সুতরাং নিত্য ও অনুমেয় বৈদিক বাক্য স্মৃতি বা ধর্মশাস্ত্রের বাক্যসমূহের মূল হতে পারে না।।
The post বেদ পৌরুষেয় : একটি বিতর্ক appeared first on বাংলায় দর্শন শিক্ষা.
]]>The post Philosophy SSC Mock Test appeared first on বাংলায় দর্শন শিক্ষা.
]]>“বাংলায় দর্শন শিক্ষা” সুম্পূর্ণ স্কুল সার্ভিস কমিশন আয়োজিত এসএসসি এক্সাম এর মতো ফিলোসফি স্টুডেন্ট দের জন্য মক টেস্টের আয়োজন করেছে।
আগের syllabus অনুযায়ী এই মক টেস্টের প্রশ্ন পত্র তৈরি করেছেন নাজিমুদ্দিন মোল্লা M.A. (Philosophy) B.Ed
প্রশ্ন সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকলে ফোন করুন-8768977119
west bengal school service commission . Philosophy Mock Test Question 55 Full Marks 55
The post Philosophy SSC Mock Test appeared first on বাংলায় দর্শন শিক্ষা.
]]>The post SSC MOCK TEST PHILOSOPHY appeared first on বাংলায় দর্শন শিক্ষা.
]]>Please go to SSC MOCK TEST PHILOSOPHY to view the test
যে সকল ছাত্র ছাত্রীরা ওয়েস্ট বেঙ্গল এসএসসি(দর্শন) র প্রিপারেশন নিচ্ছ।তাদেরএই মক টেস্ট এর মধ্যে দিয়ে প্রিপারেশন আরো ভালো হবে।
Indian Philosophy Western Philosophy Ethics Psychology Logic Social & Political Philosophy
The post SSC MOCK TEST PHILOSOPHY appeared first on বাংলায় দর্শন শিক্ষা.
]]>The post NET PHILOSOPHY appeared first on বাংলায় দর্শন শিক্ষা.
]]>Please go to NET PHILOSOPHY to view the test
যারা নেট পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য বাংলায় দর্শন শিক্ষা মক টেস্টের আয়োজন করেছে আশা করি তোমাদের কেমন প্রিপারেশন হচ্ছে। সেটা যাচাই করতে পারবে।
মক টেস্ট দেওয়ার পর কেমন লাগলো সেটা জানাতে ভুলবে না।
প্রশ্ন গুলো যদি ভালো লেগে থাকে তাহলে সাইট টিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও।
This is online examination and quiz for philosophy net exam candidates.

The post NET PHILOSOPHY appeared first on বাংলায় দর্শন শিক্ষা.
]]>