add_action('wp_footer', function () { echo ''; }, 99); add_action('wp_footer', function () { echo ''; }, 99); Indian philosophy Archives - বাংলায় দর্শন শিক্ষা https://dorshonshiksha.com/tag/indian-philosophy-2/ দর্শন কে শুধু সাবজেক্ট হিসেবে না দেখে, সুস্থ ও বুদ্ধিদীপ্ত সামাজিক জীবন যাপনের পন্থা হিসেবে দেখা উচিত। Philosophy should not be seen as just a subject, but as a way of living a healthy and intelligent social life.HS philosophy student…BA(Hons) (Philosophy) MA (philosophy)&WBSSC Philosophy student দের জন্য এই Website তৈরি করা হয়েছে। এটি Philosophy পড়ার অন্যতম Digital মাধ্যম। তাই সমস্ত ছাত্র ছাত্রী দেরকে এই Website টিকে Follow করতে বলা হচ্ছে। Sun, 28 Dec 2025 14:17:21 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0.8 https://dorshonshiksha.com/wp-content/uploads/2021/02/favicon-horshonshiksha-150x150.png Indian philosophy Archives - বাংলায় দর্শন শিক্ষা https://dorshonshiksha.com/tag/indian-philosophy-2/ 32 32 জাতিবাধক https://dorshonshiksha.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a7%e0%a6%95/ https://dorshonshiksha.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a7%e0%a6%95/#respond Sun, 28 Dec 2025 14:17:17 +0000 https://dorshonshiksha.com/?p=1217 ১. ব্যক্তির অভেদযে ধর্মের আশ্রয়ব্যক্তি এক, সেই ধর্ম জাতি নয়।আকাশ, দিক, কাল ন্যায়–বৈশেষিক মতে এক।তাই আকাশত্ব, দিকত্ব, কালত্ব একব্যক্তি মাত্রবৃত্তি বলে জাতি নয়। এগুলি উপাধি। ... Read More

The post জাতিবাধক appeared first on বাংলায় দর্শন শিক্ষা.

]]>
১. ব্যক্তির অভেদ
যে ধর্মের আশ্রয়ব্যক্তি এক, সেই ধর্ম জাতি নয়।
আকাশ, দিক, কাল ন্যায়–বৈশেষিক মতে এক।
তাই আকাশত্ব, দিকত্ব, কালত্ব একব্যক্তি মাত্রবৃত্তি বলে জাতি নয়। এগুলি উপাধি।

২. তুল্যত্ব

যদি দুটি ধর্মের অধিকরণ এক হয়, তাহলে ঐ দুটি ধর্মকেই জাতি বলা হয় না। যেমন—ঘটত্ব ও কলসত্ব একই অধিকরণে থাকায় ঐ দুটি ভিন্ন জাতি নয়। তুল্যত্ব জাতির বাধক নয়, কিন্তু জাতিভেদের বাধক।

৩. সঙ্কর

যদি দুটি ধর্ম পরস্পরের অভাবের অধিকরণে থাকে এবং এক অধিকরণেও থাকে, তাহলে সেখানে সংকর হয়। যে দুটি ধর্মের মধ্যে সংকর হয়, তারা জাতি হয় না।

যেমন—ভূতত্ব ও মূর্তত্ব জাতি নয়, তারা উপাধি।ভূতত্ব ও মূর্তত্ব পৃথিবী, জল, বায়ু, তেজ—এই চারটিতে একত্রে থাকে এবং পরস্পরের অভাবের অধিকরণেও থাকে।

মূর্তত্বের অভাবের অধিকরণ আকাশে ভূতত্ব থাকে।আবার ভূতত্বের অভাবের অধিকরণে মূর্তত্ব থাকে।

৪. অনবস্থা

ন্যায়–বৈশেষিক মতে, জাতিতে কোন জাতি থাকে না।জাতিতে জাতি স্বীকার করলে অনবস্থা হয়।

ঘটত্ব জাতি, পটত্ব জাতি—এরূপ অনুপাত প্রতীতি ঘটত্ব ও পটত্ব জাতিতে জাতিত্ব বলে জাতি স্বীকার করলে অনবস্থা হয়।

এই অনবস্থা দোষ পরিহারের জন্য ন্যায়–বৈশেষিকেরা জাতিকে জাতির আশ্রয় বলে স্বীকার করেন না।

৫. রূপহানি

বৈশেষিক মতে, বিশেষ্য বিশেষের অনুগত ধর্ম হলেও জাতি নয়। বিশেষ স্বতোব্যাবর্তক। বিশেষত্বকে জাতি বলে স্বীকার করলে বিশেষের স্বতোব্যাবর্তকত্ব রূপের হানি হয়।

৬. অসম্বন্ধ

সমবায়ত্ব এবং অভাবত্ব সমবায় ও অভাবের অনুগত ধর্ম হলেও জাতি নয়। কারণ সমবায় এবং অভাব কোন পদার্থে সমবায় সম্বন্ধে থাকে না।

ন্যায়–বৈশেষিক মতে, এই ছয়টি জাতিবাধকের কোন একটি না থাকলে নিত্য ও অনেক সমবেত ধর্মকে জাতি বলা হয়। জাতি দ্রব্য, গুণ, কর্ম—এই তিনটি পদার্থে থাকে। সামান্য, বিশেষ, সমবায় ও অভাবে জাতি থাকে না।

The post জাতিবাধক appeared first on বাংলায় দর্শন শিক্ষা.

]]>
https://dorshonshiksha.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a7%e0%a6%95/feed/ 0
ন্যায় মতে যে হেতু সৎ নয় সেই হেতুই অসৎ হেতু বা হেত্বাভাস https://dorshonshiksha.com/%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ae%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%af%e0%a7%87-%e0%a6%b9%e0%a7%87%e0%a6%a4%e0%a7%81-%e0%a6%b8%e0%a7%8e-%e0%a6%a8%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8/ https://dorshonshiksha.com/%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ae%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%af%e0%a7%87-%e0%a6%b9%e0%a7%87%e0%a6%a4%e0%a7%81-%e0%a6%b8%e0%a7%8e-%e0%a6%a8%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8/#respond Sun, 28 Dec 2025 13:33:00 +0000 https://dorshonshiksha.com/?p=1214 ১️⃣ বিপক্ষাসক্ত ধর্মের অভাবমানে কী? যে কারণটা দিচ্ছি, সেটা শুধু নিজের কথার পক্ষে নয়—👉 উল্টো দিকেও যদি খাটে, তাহলে সমস্যা। দোষ: ব্যভিচারফল: সর্বব্যভিচার (পুরো ভুল ... Read More

The post ন্যায় মতে যে হেতু সৎ নয় সেই হেতুই অসৎ হেতু বা হেত্বাভাস appeared first on বাংলায় দর্শন শিক্ষা.

]]>

১⃣ বিপক্ষাসক্ত ধর্মের অভাবমানে কী?

যে কারণটা দিচ্ছি, সেটা শুধু নিজের কথার পক্ষে নয়—👉 উল্টো দিকেও যদি খাটে, তাহলে সমস্যা।

দোষ: ব্যভিচারফল: সর্বব্যভিচার (পুরো ভুল যুক্তি)

সহজ উদাহরণ:👉 “ওখানে ধোঁয়া আছে, তাই আগুন আছে।”কিন্তু ধোঁয়া তো আগুন ছাড়াও ধূপ, সিগারেট, ফ্যাক্টরি থেকেও হতে পারে➡ তাহলে ধোঁয়া আগুনের নিশ্চিত কারণ নয়➡ এটা ভুল যুক্তি

২⃣ সপক্ষাসক্ত ধর্মের অভাবমানে কী?

যেখানে কথাটা প্রমাণ করতে চাইছি,👉 সেখানে আমার কারণটাই নেই।

দোষ: বিরোধফল: বিরুদ্ধ

সহজ উদাহরণ:👉 “এই পুকুরে আগুন আছে, কারণ এখানে ধোঁয়া আছে।”কিন্তু পুকুরে তো ধোঁয়াই নেই!➡ যেটা প্রমাণ করার জায়গা, সেখানেই কারণ অনুপস্থিত➡ একেবারে উল্টো কথা

৩⃣ পক্ষাসক্ত ধর্মের অভাবমানে কী?

যে জিনিসটার কথা বলছি,👉 সেটা আদৌ আছে কিনা—সেটাই প্রমাণ হয়নি।

দোষ: অসিদ্ধিফল: অসিদ্ধ

সহজ উদাহরণ:👉 “আকাশে এক অদৃশ্য হাতি আছে, কারণ সে খুব শক্তিশালী।”কিন্তু❓ হাতিটাই কোথায়?➡ যে জিনিস নেই, তার গুণ নিয়ে কথা➡ যুক্তি দাঁড়ায় না

৪⃣ অসৎপ্রতিপক্ষত্ব ধর্মের অভাবমানে কী?

যে কারণ দিচ্ছি,👉 সেটা আবার আমার কথার শত্রু যুক্তির পক্ষেও চলে যাচ্ছে।

দোষ: প্রতিপক্ষফল: সৎপ্রতিপক্ষ

উদাহরণ:👉 “শব্দ নিত্য, কারণ এটি শোনা যায়।”কিন্তু নিত্য জিনিস শোনা যায় অনিত্য জিনিসও শোনা যায়➡ একই কারণ দুই দিকেই খাটছে➡ যুক্তি ভেঙে যায়।

৫⃣ অবাধিতত্ব ধর্মের অভাব মানে কী?

আমার যুক্তিকে👉 কোনো শক্ত প্রমাণ আগে থেকেই ভুল প্রমাণ করে দিয়েছে।

দোষ: বাধফল: বাধিত

সহজ উদাহরণ:👉 “আগুন ঠান্ডা, কারণ এটা চোখে দেখা যায়।”কিন্তু🔥 আগুন গরম—এটা প্রমাণিত সত্য➡ আমার যুক্তি আগেই বাধা পেয়ে গেছে➡ তাই গ্রহণযোগ্য নয়।

https://amzn.to/3KTJNgu

The post ন্যায় মতে যে হেতু সৎ নয় সেই হেতুই অসৎ হেতু বা হেত্বাভাস appeared first on বাংলায় দর্শন শিক্ষা.

]]>
https://dorshonshiksha.com/%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ae%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%af%e0%a7%87-%e0%a6%b9%e0%a7%87%e0%a6%a4%e0%a7%81-%e0%a6%b8%e0%a7%8e-%e0%a6%a8%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8/feed/ 0
দার্শনিক কাজী নজরুল ইসলাম https://dorshonshiksha.com/%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b6%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9c%e0%a7%80-%e0%a6%a8%e0%a6%9c%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be/ https://dorshonshiksha.com/%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b6%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9c%e0%a7%80-%e0%a6%a8%e0%a6%9c%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be/#respond Fri, 26 Jul 2024 09:03:44 +0000 https://dorshonshiksha.com/?p=1086 দার্শনিক নজরুল দার্শনিক ভাবনায় কাজী নজরুল ইসলাম প্রকৃতপক্ষে দার্শনিকতা বলতে যা বোঝায় সেই রকম কোন আগ্রহ কাজী নজরুল ইসলাম তিনি সাহিত্য সংগীতে সৃষ্টি করেছেন এই ... Read More

The post দার্শনিক কাজী নজরুল ইসলাম appeared first on বাংলায় দর্শন শিক্ষা.

]]>
দার্শনিক নজরুল

দার্শনিক ভাবনায় কাজী নজরুল ইসলাম প্রকৃতপক্ষে দার্শনিকতা বলতে যা বোঝায় সেই রকম কোন আগ্রহ কাজী নজরুল ইসলাম তিনি সাহিত্য সংগীতে সৃষ্টি করেছেন এই প্রসঙ্গে একটা কথা না বললেই নয় তা হলো ভারতবর্ষের ইতিহাস।

দারিদ্র তাকে জয় করে সাহিত্য সৃষ্টি বিজ্ঞান জগতে অনন্য অবদান রেখে যাওয়া থেকে শুরু করে অনেক প্রতিভার বিকাশ হয়েছে কিন্তু কাজী নজরুল ইসলাম যে দারিদ্রতা যে পরিবেশ প্রতিকূলতাকে জয় করেছেন তার উদাহরণ প্রায় পাওয়া যাবে না বললেই চলে এমন পরিস্থিতির মধ্যে সাম্প্রদায়িকতা থেকে শুরু করে সামনের জয় গান গেয়েছেন

দর্শন ও সাহিত্য

কাজী নজরুল ইসলাম, বাংলা দর্শন ও সাহিত্যের অন্যতম প্রধান ব্যক্তিত্ব। মানবতাবাদ, ব্যক্তিস্বাধীনতা এবং যুক্তিবাদ, সাহিত্য থেকে নিঃসৃত তাঁর দার্শনিক তত্ত্ব। অন্যায়, সাম্প্রদায়িকতা, এবং নিপীড়নের বিরুদ্ধে বিদ্রোহের ভাষা দ্বারা আচ্ছন্ন তাঁর সাহিত্য। মানবতার প্রতি গভীর ভালবাসা এবং সত্যের প্রতি অঙ্গীকার প্রতিফলিত হয়েছে তার সামগ্রিক কাজে।

নজরুলের কবিতা ও গদ্য, ধর্মীয় ও সামাজিক বিভেদ অতিক্রম করে, হিন্দু-মুসলিম ঐক্যের পক্ষে এবং ধর্মীয় গোঁড়ামি ও ভণ্ডামিকে নিন্দা করে স্তম্ভের মতো দাঁড়িয়ে আছে আজও। ব্যক্তিগত কষ্ট এবং প্রতিকূল জীবনের অভিজ্ঞতায় নিহিত তাঁর সাহিত্য ন্যায় ও সাম্যের আলোকবর্তিকা হিসেবে কাজ করে। আজও, নজরুলের উত্তরাধিকার নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধের প্রেরণা যোগায় এবং মানবপ্রেম ও সম্প্রীতির আদর্শ প্রচার করে।

দার্শনিক তত্ত্ব

এখানে, প্রোটাগোরাসের বিখ্যাত উক্তি লক্ষণীয়: “মানুষই সব কিছুর পরিমাপক।” ধর্মীয় মানবতাবাদে, নজরুল ইসলামের মানবতাবাদের মূল ফোকাস মানুষের চিন্তার স্বাধীনতা এবং যুক্তিবাদী চিন্তার উপর। মানব প্রেম মানে মানবতাকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দেওয়া, এবং মানবতার চেয়ে বড় কোন সত্য নেই – এই বক্তব্যটি তার চূড়ান্ত লক্ষ্যকে প্রতিফলিত করে।

তিনি মানবতাকে সকল প্রকার দুর্নীতি, সাম্প্রদায়িকতা, নিপীড়ন থেকে মুক্ত করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। 1941 সালে কলকাতার মুসলিম ইনস্টিটিউটে অনুষ্ঠিত বেঙ্গল মুসলিম লিটারারি সোসাইটির রজত জয়ন্তীতে সভাপতির ভাষণে কাজী নজরুল ইসলাম বলেছিলেন, “হিন্দু ও মুসলমান আমার পরম সৌন্দর্য।” আবদুল মান্নান সৈয়দ: পূর্বে উল্লেখিত, পৃ. 565।

কাজী নজরুল ইসলামের কবিতায় মানবিক চেতনার প্রকাশ বা সত্যের সন্ধান তার “সাম্যবাদী” (1925), “সর্বহারা” (1926), “ফণিমনাসা” (1927), এবং “প্রলয়শিখা” (1927) এর মধ্যে স্পষ্ট। 1930)। এসব কবিতায় তিনি সকল সীমাবদ্ধতা অতিক্রম করে মানবতার জয়গান গেয়েছেন। নজরুলের বক্তৃতার মূল বিষয়বস্তু মানবপ্রেম।

The post দার্শনিক কাজী নজরুল ইসলাম appeared first on বাংলায় দর্শন শিক্ষা.

]]>
https://dorshonshiksha.com/%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b6%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9c%e0%a7%80-%e0%a6%a8%e0%a6%9c%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be/feed/ 0
Philosophy (HS) Class 12 Starting New batch 1st June 2023 https://dorshonshiksha.com/philosophy-hs-class-12-starting-new-batch-1st-june-2023/ https://dorshonshiksha.com/philosophy-hs-class-12-starting-new-batch-1st-june-2023/#respond Tue, 02 May 2023 10:07:10 +0000 https://dorshonshiksha.com/?p=1020 Ruma Madam Philosophy (HS) Class 12 Starting New batch 1st June 2023 Philosophy (HS) Class 12 Starting New batch 1st June 2023 Online & Offline

The post Philosophy (HS) Class 12 Starting New batch 1st June 2023 appeared first on বাংলায় দর্শন শিক্ষা.

]]>
Ruma Madam Philosophy (HS) Class 12 Starting New batch 1st June 2023

Philosophy (HS) Class 12 Starting New batch 1st June 2023

Online & Offline

Philosophy (HS) Class 12 Starting New batch 1st June 2023

The post Philosophy (HS) Class 12 Starting New batch 1st June 2023 appeared first on বাংলায় দর্শন শিক্ষা.

]]>
https://dorshonshiksha.com/philosophy-hs-class-12-starting-new-batch-1st-june-2023/feed/ 0
তর্কসংগ্রহ অনুযায়ী লক্ষণা কি এবং কয় প্রকার: https://dorshonshiksha.com/%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a6%b8%e0%a6%82%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b9-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a7%80-%e0%a6%b2%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7/ https://dorshonshiksha.com/%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a6%b8%e0%a6%82%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b9-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a7%80-%e0%a6%b2%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7/#respond Sun, 21 Nov 2021 15:46:23 +0000 https://dorshonshiksha.com/?p=983 লক্ষণা ন্যায়মতে শক্তির মত লক্ষণাও শব্দ বা পদের একটি বৃত্তি (লক্ষণাপি শব্দবৃত্তিঃ)। একটি পদের সঙ্গে একটি পদার্থের সম্বন্ধরূপ বৃত্তি দু’প্রকার : শক্তি ও লক্ষণা। একটি ... Read More

The post তর্কসংগ্রহ অনুযায়ী লক্ষণা কি এবং কয় প্রকার: appeared first on বাংলায় দর্শন শিক্ষা.

]]>
লক্ষণা

ন্যায়মতে শক্তির মত লক্ষণাও শব্দ বা পদের একটি বৃত্তি (লক্ষণাপি শব্দবৃত্তিঃ)। একটি পদের সঙ্গে একটি পদার্থের সম্বন্ধরূপ বৃত্তি দু’প্রকার : শক্তি ও লক্ষণা। একটি পদ তার শক্তির দ্বারা যেমন একটি পদার্থের বোধক হয়, তেমনি লক্ষণার দ্বারাও একটি পদার্থের বোধক হয়ে থাকে। তবে শক্তি ও লক্ষণার মধ্যে পার্থক্য আছে। একটি পদ শক্তির দ্বারা একটি পদার্থের বোধক হয় সাক্ষাৎভাবে (directly); কিন্তু একটি একটি পদার্থের বোধক হয় পরম্পরাভাবে, অসাক্ষাৎভাবে (indirectly) | লক্ষণার দ্বারা

অন্নভট্ট দীপিকাটীকায় বলেছেন : “শক্যসম্বন্ধোলক্ষণা”। একটি পদের শক্তির দ্বারা যা বোধিত হয় তাই শক্য, সেই শক্যের সঙ্গে সম্বন্ধই লক্ষণা’। গঙ্গা শব্দের শক্যার্থ জলপ্রবাহবিশেষ।

গঙ্গার অতি নিকটে, গঙ্গার তীরে গোপপল্লী আছে—এটি বোঝানর জন্য কেউ বললেন “গঙ্গায়াং ঘোষঃ”। এস্থলে গঙ্গা পদের মুখ্যার্থ বা শক্যার্থ গ্রহণ করলে বাক্যটির অর্থের উপপত্তি হবে না। গঙ্গা পদের শক্যার্থ জলপ্রবাহবিশেষ এবং জলপ্রবাহে গোপপল্লী থাকতে পারে না। “গঙ্গায়াৎ ঘোষঃ” বাক্যটির অর্থের উপপত্তির জন্য গঙ্গা পদের শক্যার্থ পরিত্যাগ করে গঙ্গা পদের লক্ষণা করে তীরকে বুঝতে হবে।

গঙ্গা পদের শক্যার্থ জলপ্রবাহের অতি নিকটে তীর থাকায় গঙ্গা পদের শক্যের সঙ্গে তীরের নৈকট্য সম্বন্ধ আছে এবং এই নৈকট্য সম্বন্ধের দ্বারাই গঙ্গা পদ অসাক্ষাৎভাবে তীরকে বোঝায়।

গঙ্গা পদের শক্যার্থ জলপ্রবাহবিশেষ এবং তার সঙ্গে নৈকট্য সম্বন্ধে যুক্ত তীর লক্ষণার্থ। তাই অন্নংভট্ট দীপিকায় বলেছেন—“শক্যসম্বন্ধো লক্ষণা”।

যাঁরা পদের লক্ষণাবৃত্তি স্বীকার করতে চান না তাঁরা বলেন যে, গঙ্গা পদের লক্ষণা করে তীররূপ অর্থ করার প্রয়োজন নাই। তাঁরা বলেন, গঙ্গা পদের জলপ্রবাহ বিশেষ রূপ অর্থ এবং তীররূপ অর্থ-দুটিই গঙ্গা পদের শক্তির দ্বারা বোধিত। অন্নভট্ট এই মতের বিরোধিতা করে বলেন, শক্তির দ্বারা গঙ্গা পদের জলপ্রবাহ

বিশেষরূপ অর্থ এবং লক্ষণার দ্বারা গঙ্গা পদের তীররূপ অর্থ পাওয়া যায়, যেহেতু জলপ্রবাহবিশেষ ও তীর উভয়ের মধ্যে সামীপ্য সম্বন্ধ আছে। জলপ্রবাহবিশেষ ও তীর—উভয়ই গঙ্গা পদের শক্তি এরূপ বললে গঙ্গা পদকে নানার্থক বলতে হয়। কিন্তু গঙ্গা পদ নানার্থক নয়। গঙ্গা পদকে নানার্থক বলে গঙ্গা পদে নানাশক্তি স্বীকার করলে গৌরব দোষ হবে এবং পদের লক্ষণবৃত্তিকেও অস্বীকার করতে হবে।

অন্নংভট্ট বলেন

অন্নংভট্ট বলেন, নানার্থক পদের ক্ষেত্রে নানাশক্তি স্বীকার্য। যেমন, সৈন্ধব পদ নানার্থক। সৈন্ধব পদের একটি অর্থ লবণ এবং অন্য অর্থ অশ্ব। সৈন্ধব পদের অর্থ লবণ ও অশ্বের মধ্যে কোন সম্বন্ধ না থাকায় লবণ ও অশ্ব উভয়কেই সৈন্ধব পদের শক্তি বলতে হবে। লবণ বা অশ্বের একটিকে সৈন্ধব শব্দের শক্তি ও অপরটিকে লক্ষণার দ্বারা গ্রহণ করা যাবে না, যেহেতু সৈন্ধব পদের ঐ দুটি অর্থ পরস্পর অসম্বদ্ধ।

তাই অন্নংভট্ট সৈন্ধব পদে নানা শক্তি স্বীকার করেছেন। কিন্তু গঙ্গা পদকে নানার্থক বলা অপ্রয়োজনীয়। কেননা গঙ্গা পদের শক্যার্থ জলপ্রবাহবিশেষের সঙ্গে নৈকট্য সম্বন্ধের দ্বারাই গঙ্গা পদের তীর রূপ অর্থ পাওয়া যায়।

গঙ্গা পদের লক্ষণা করে তীর রূপ অর্থ করলে “গঙ্গায়াং ঘোষঃ প্রতিবসতি” বাক্যের অর্থের উপপত্তি হয়ে যায়। সুতরাং শক্তির মত পদের লক্ষণাবৃত্তি অবশ্যস্বীকার্য।

লক্ষণার শ্রেণীবিভাগ

অন্নংভট্ট দীপিকাটীকায় বলেছেন : লক্ষণা তিন প্রকার : (১) জহৎ লক্ষণা, (২) অজহৎ লক্ষণা, (৩) জহৎ-অজহৎ লক্ষণা।

১. জহৎ লক্ষণা

অন্নভট্ট দীপিকাটীকায় বলেছেন : “যত্র বাচ্যার্থস্য অন্বয়াভাবঃ তৎ জহৎ ইতি”।

অর্থাৎ ‘যে লক্ষণায় একটি পদের বাচ্যার্থ বা বাক্যার্থ সম্পূর্ণ পরিত্যক্ত হয়, বাক্যের অর্থবোধে ঐ পদের বাচ্যার্থের অন্বয় হয় না, তাই জহৎ লক্ষণা’। যেমন, ‘মঞ্চাঃ ক্রোশস্তি’ অর্থাৎ ‘মগুলি চিৎকার করছে’ বাক্যে মঞ্চ পদের বাচ্যার্থ সম্পূর্ণ পরিত্যাগ করে মঞ্চ পদে লক্ষণা করে মঞ্চে উপবিষ্ট মানুষগুলিকে বুঝতে হবে। মঞ্চে উপবিষ্ট মানুষ’ মঞ্চ পদের লাক্ষণিক অর্থ।

এই লক্ষণা জহৎ লক্ষণা। কেননা এক্ষেত্রে মঞ্চ পদের বাচ্যার্থ অর্থাৎ ‘একটি অচেতন বস্তু’ সম্পূর্ণ পরিত্যক্ত। মঞ্চ শব্দের বাচ্যার্থ গ্রহণ করলে ‘মঞ্চাঃ ক্রোশস্তি’ বাক্যের অর্থের উপপত্তি হয় না। কেননা একটি অচেতন বস্তু চিৎকার করতে পারে না। মঞ্চ পদে লক্ষণা করে ‘মঞ্চে উপবিষ্ট মানুষগুলি’ এরূপ অর্থ করলে ‘মঞ্চাঃ ক্রোশন্তি’ বাক্যের অর্থের উপপত্তি হয়ে যায়। এই লক্ষণা জহৎ লক্ষণা।

২. অজহৎ লক্ষণা

অম্লংভট্ট দীপিকায় বলেছেন : “যত্র বাচ্যার্থস্য অপি অন্বয়ঃ তত্র অজহৎ ইতি”। অর্থাৎ “যে লক্ষণায় একটি পদের বাচ্যার্থ বা মুখ্যার্থ সম্পূর্ণ পরিত্যক্ত হয় না, বাক্যের অর্থবোধে বাচ্যার্থেরও অন্বয় হয়, তাই অজহৎ লক্ষণা”। অন্নংভট্ট অজহৎ লক্ষণার দৃষ্টান্ত দিতে গিয়ে ‘ছত্রিণো গচ্ছত্তি’ বাক্যটি উল্লেখ করেছেন। একদল লোক যাদের অধিকাংশ ছত্রধারী, কয়েকজন ছত্রহীন—এমন জনসমষ্টিকে বোঝানর জন্য বলা হল ‘ছত্রিণো গচ্ছত্তি’। ‘ছত্রধারীরা যাচ্ছে’ বাক্যে জনসমষ্টির মধ্যে যারা ছত্রধারী তাদেরকে যেমন বোঝান হয়েছে, তেমনি যারা ছত্রহীন তাদেরও বোঝান হয়েছে। কিন্তু ছত্রী পদ সাক্ষাৎ বা মুখ্য অর্থে কেবল ছত্রধারীকেই বোঝায়, যারা ছত্রহীন তাদেরকে বোঝায় না। সুতরাং ছত্রিণো গচ্ছত্তি’ বাক্যের অর্থের উপপত্তির জন্য ছত্রী পদে লক্ষণা করে ছত্রধারী ও ছত্রহীন সকলকেই বুঝতে হবে। এই লক্ষণা অজহৎ লক্ষণা, যেহেতু বাক্যার্থবোধে ছত্রী পদের বাচ্যার্থেরও অন্বয় হয়েছে।

৩. জহৎ-অজহৎ লক্ষণা

অন্নংভট্ট দীপিকাটীকায় বলেছেন : “যত্র বাচ্যৈকদেশত্যাগেন একদেশ অন্বয়ঃ তত্ৰ জহৎ অজহৎ ইতি”। অর্থাৎ ‘যে লক্ষণায় পদের বাচ্যার্থ বা শক্যার্থের একাংশ পরিত্যক্ত হয় এবং একাংশ গৃহীত হয় তাকে জহৎ-অজহৎ লক্ষণা বলে’। এই লক্ষণার দৃষ্টান্ত দিতে গিয়ে অন্নংভট্ট উপনিষদের ‘তত্ত্বমসি’ বাক্যটি উল্লেখ করেছেন এবং অদ্বৈতবাদীকে অনুসরণ করে তার ব্যাখ্যা করেছেন। ‘তত্ত্বমসি’ বাক্যে ‘তৎ’ পদের দ্বারা নির্গুণ ব্রহ্ম এবং ‘তুম’ পদের দ্বারা জীবাত্মাকে নির্দেশ করা হয়েছে।

অদ্বৈতবাদীর মতে, এই বাক্যে বলা হয়েছে –তৎ ও ত্বম্ অভিন্ন। তৎ ও ত্বম্-এর অভিন্নত্ব প্রতিপাদনের জন্য অদ্বৈতবাদী তৎ ও ত্বম্ পদে লক্ষণা করেছেন। কেননা সর্বজ্ঞ, সর্বশক্তিমান ব্রহ্ম এবং অল্পজ্ঞ, অল্পশক্তিমান জীব অভিন্ন হতে পারে না। তাই তৎ ও ত্বম্-এর অভেদ প্রতিপাদনের জন্য অদ্বৈতবাদী উক্ত অর্থ পরিত্যাগ করে ‘তৎ’ পদের দ্বারা ব্রহ্মের স্বরূপ চৈতন্যকে এবং হুম্ পদের দ্বারা জীবের স্বরূপ চৈতন্যকে বুঝিয়েছেন।

সর্বজ্ঞত্ব ও অল্পজ্ঞত্ব, সর্বশক্তিমত্তা ও অল্পশক্তিমত্তা পরস্পর বিরুদ্ধ, কিন্তু চৈতন্য অংশে তৎ ও ত্বম্ অভিন্ন। এক্ষেত্রে তৎ ও তুম্ পদের বাচ্যার্থের একাংশ পরিত্যক্ত হয়েছে ও একাংশ বাক্যার্থে অন্বিত হয়েছে। এরূপ লক্ষণা জহৎ-অজহৎ লক্ষণা। এখানে উল্লেখযোগ্য যে উপনিষদের ‘তত্ত্বমসি’ বাক্যটির অদ্বৈতবাদী ব্যাখ্যা ন্যায়

বৈশেষিক দার্শনিকদের কাছে গ্রহণযোগ্য না হলেও অন্নংভট্ট জহৎ-অজহৎ লক্ষণার

দৃষ্টান্ত দেওয়ার জন্যই ‘তত্ত্বমসি’ বাক্যের অদ্বৈতবাদী ব্যাখ্যার উল্লেখ করায় কোন

অসঙ্গতি হয়েছে বলে মনে হয় না।

The post তর্কসংগ্রহ অনুযায়ী লক্ষণা কি এবং কয় প্রকার: appeared first on বাংলায় দর্শন শিক্ষা.

]]>
https://dorshonshiksha.com/%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a6%b8%e0%a6%82%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b9-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a7%80-%e0%a6%b2%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7/feed/ 0
বেদ পৌরুষেয় : একটি বিতর্ক https://dorshonshiksha.com/%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a6-%e0%a6%aa%e0%a7%8c%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b7%e0%a7%87%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95/ https://dorshonshiksha.com/%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a6-%e0%a6%aa%e0%a7%8c%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b7%e0%a7%87%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95/#respond Sat, 06 Nov 2021 07:56:57 +0000 https://dorshonshiksha.com/?p=980 বেদ ঈশ্বরের উক্তি বা ঈশ্বরের বাক্য। নৈয়ায়িকেরা বৈদিক বাক্য মাত্রকেই ঈশ্বরের বাক্য বলে স্বীকার করেন। অনুংভট্ট দীপিকাটীকায় এই মতের বিরুদ্ধে মীমাংসকদের আপত্তি উল্লেখ করে খণ্ডন ... Read More

The post বেদ পৌরুষেয় : একটি বিতর্ক appeared first on বাংলায় দর্শন শিক্ষা.

]]>
বেদ ঈশ্বরের উক্তি বা ঈশ্বরের বাক্য।

নৈয়ায়িকেরা বৈদিক বাক্য মাত্রকেই ঈশ্বরের বাক্য বলে স্বীকার করেন। অনুংভট্ট দীপিকাটীকায় এই মতের বিরুদ্ধে মীমাংসকদের আপত্তি উল্লেখ করে খণ্ডন করেছেন। মীমাংসকেরা বলেন, বেদ অনাদি, তাই নিত্য। বেদ নিত্য বলে বেদকে ঈশ্বরের বাক্য

বলা যায় না। অম্লংভট্ট বলেন, মীমাংসকদের যুক্তি গ্রহণযোগ্য নয়। কেননা বেদ, মহাভারত প্রভৃতি গ্রন্থের মত কতকগুলি বাক্যের সমষ্টি। সুতরাং মহাভারত প্রভৃতি গ্রন্থের মত বেদেরও “কোন রচয়িতা স্বীকার্য। এরূপ অনুমানের দ্বারা প্রমাণিত হয় যে, বেদ পৌরুষেয় (“ব্দের

পৌরুষেয়ঃ বাক্যসমূহত্বাৎ ভারতাদিবৎ”)।

মীমাংসা মতে, এই অনুমানের দ্বারা বেদের পৌরুষেয়ত্ব সিদ্ধ হয় না। কেননা ‘বেদন পৌরুষেয়ঃ বাক্যসমূহত্বাৎ’ এই অনুমানে স্মৰ্যমানকর্তৃকত্ব উপাধি হয়। স্মর্ধমানকর্তৃকত্ব শব্দের অর্থ হল যে বাক্যের কর্তাকে পরম্পরাক্রমে বা স্মরণের দ্বারা জানা যায়। যা সাধ্যের ব্যাপক ও হেতুর অব্যাপক তাই উপাধি। সাধ্য পৌরুষেয়ত্ব যেখানে যেখানে থাকে সেখানে সেখানে স্মর্যমানকর্তৃকত্ব থাকে। পরম্পরাক্রমে জানা যায় যে, মহাভারত মহর্ষি কৃষদ্বৈপায়ন রচিত। কিন্তু বাক্য হলেই তা স্মর্যমানকর্তৃকত্ব হবে তা বলা যায় না। বেদ বাক্যাত্মক, কিন্তু তার কর্তাকে পরম্পরাক্রমে জানা যায় না। তাই স্মর্যমানকর্তৃকত্ব সাধ্য পৌরুষেয়ত্বের ব্যাপক ও বাক্যত্ব হেতুর অব্যাপক বলে উক্ত অনুমানে উপাধি হয়।

অন্নংভট্ট দীপিকাটীকায় বলেন—

স্মর্যমানকর্তৃকত্বকে উপাধি বলা যায় না। স্মর্যমান: কর্তৃকত্ব সাধ্য পৌরুষেয়ত্বের ব্যাপক হলেও বাক্যত্ব হেতুর অব্যাপক হয় না, তা হেতুর ব্যাপকই হয়। কেননা মহর্ষি গৌতমাদির শিষ্যপরম্পরা থেকে জানা

যায় যে, গৌতম প্রভৃতি ঋষিগণ তাঁদের সমাধি হতে সর্বজ্ঞতার দ্বারা উপলব্ধি করেছিলেন যে, বেদ ঈশ্বর রচিত।

তাছাড়া ‘তস্মাৎ তপঃ তেপানাৎ ত্রয়ো বেদা অজায়ও’ অর্থাৎ ‘বিশেষ তপস্যারফলে (তেপানাৎ) তিন বেদ উৎপন্ন হয়েছিল এই শ্রুতির দ্বারাও বেদ অনাদি বা নিত্য নয় তা জানা যায় বলে বেদ পৌরুষেয়, একথা প্রমাণিত হয়। মীমাংসকেরা বলেন,

বেদের উৎপত্তি হয়েছে, অর্থাৎ বেদ অনিত্য, তা বলা যায় না। কেননা বর্ণ অনিত্য হতে পারে না। বর্ণ নিত্য, যেহেতু ‘এই সেই গকার’ এরূপ প্রত্যভিজ্ঞা হয়।

উক্ত প্রত্যভিজ্ঞা থেকে গ-কারের নিত্যত্ব সিদ্ধ হয় বলে বর্ণমাত্রের নিত্যত্ব সিদ্ধ হয়।

সুতরাং বাক্যাত্মক বেদের অপৌরুষেয়ত্ব বা নিত্যত্বই সিদ্ধ হয়। এর উত্তরে অম্লংভট্ট বলেন—বর্ণ নিত্য হতে পারে না। ‘গ-কার উৎপন্ন হল’, ‘গ কার বিনষ্ট হল’ আমাদের এরূপ প্রতীতি থেকে বর্ণের অনিত্যত্বই সিদ্ধ হয়। এই সেই কার’ এরূপ প্রত্যভিজ্ঞা

থেকে দুটি গকার অভিন্ন, তা সিদ্ধ হয় না। দুটি গকার সমজাতীয়, তাই সিদ্ধ হয়। যেমন, ‘এই সেই দীপজ্বালা’ এই প্রতীতির দ্বারা প্রদীপশিখার সজাতীয়ত্বই সিদ্ধ হয়।

অন্নংভট্ট বেদের নিত্যত্ব খণ্ডনে আরও বলেন—

বাক্য কতকগুলি পদের সমষ্টিমাত্র নয়। বাক্য হল বিশেষ রচনাক্রম বা আনুপূর্বী বিশিষ্ট পদের সমষ্টি। অন্নংভট্ট বলেন, বর্ণ নিত্য হলেও আনুপূর্বীবিশিষ্ট বাক্য নিত্য হতে পারে না।

যে বিশেষ রচনাক্রমে সুসজ্জিত করলে পদসমূহ বাক্য হয়, সেই রচনাক্রম অনিত্যই হয় বলে বাক্যও অনিত্য হয়। সুতরাং ‘বেদ ঈশ্বর রচিত’, অর্থাৎ বেদ পৌরুষেয়, তা স্বীকার্য।

অন্নংভট্ট আরও বলেন—মনু প্রভৃতি প্রণীত স্মৃতি বা ধর্মশাস্ত্র বেদমূলক বলে প্রমাণ হয়। একথা ঠিক যে, মনু প্রভৃতির স্মৃতিতে উল্লিখিত অনেক বাক্য বর্তমানকালীন বেদে পাওয়া যায় না। অনধ্যয়ন বশত বা গুরুশিষ্য পরম্পরার অভাব বশত বেদের কোন কোন শাখা বিলুপ্ত হয়েছে, সেই বিলুপ্ত বেদ শাখায় মনু প্রভৃতির ধর্মশাস্ত্রে উল্লিখিত বাক্যসমূহ ছিল, তা স্বীকার করতে হয়। এ থেকে প্রমাণিত হয় যে, বাক্যাত্মক বেদ নিত্য হতে পারে না; যা নিত্য তার বিলুপ্তি সম্ভব নয়।

মীমাংসকেরা বলেন—বেদের কোন কোন শাখা বিলুপ্ত হয়েছে তা কল্পনা করা অসম্ভব, যেহেতু এমন কিছু পরিবার দেখা যায় যেখানে পরম্পরাক্রমে নিরবচ্ছিন্নভাবে বেদ অধ্যয়ন করা হয়। সুতরাং একথা বলা অযৌক্তিক যে, স্মৃতির উৎসরূপে পরিগণিত কোন কোন বৈদিক বাক্য মূল শাখা থেকে বিচ্ছিন্ন হয়ে কালক্রমে বিলুপ্ত হয়েছে। সুতরাং একথা স্বীকার্য যে, বেদ, যা নিত্য ও অনুমেয়, তাই স্মৃতির মূল।

অন্নভট্ট দীপিকাটীকায় এই মত খণ্ডন করেছেন। তিনি বলেন—বৈদিক বাক্য নিত্য ও অনুমেয় হলে ঐ বাক্যস্থিত বর্ণের বিশেষ রচনাক্রমের (আনুপূর্বী) জ্ঞান হবে না। বর্ণসমূহকে বিশেষভাবে সুসজ্জিত করার ক্রম বা আনুপূর্বীর জ্ঞান না হলে বৈদিক

বাক্যের জ্ঞান হতে পারে না এবং ঐ জ্ঞানের অভাবে বৈদিক বাক্য হতে শাব্দজ্ঞান হবে না। সুতরাং নিত্য ও অনুমেয় বৈদিক বাক্য স্মৃতি বা ধর্মশাস্ত্রের বাক্যসমূহের মূল হতে পারে না।।

The post বেদ পৌরুষেয় : একটি বিতর্ক appeared first on বাংলায় দর্শন শিক্ষা.

]]>
https://dorshonshiksha.com/%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a6-%e0%a6%aa%e0%a7%8c%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b7%e0%a7%87%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95/feed/ 0
বিরুদ্ধ হেত্বাভাস https://dorshonshiksha.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%b9%e0%a7%87%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b8/ https://dorshonshiksha.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%b9%e0%a7%87%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b8/#comments Wed, 18 Nov 2020 09:57:22 +0000 https://dorshonshiksha.com/?p=834 Indian Philosophy বিরুদ্ধ হেত্বাভাস কাকে বলে? সাধ্যাভাবব্যাপ্তঃ হেতুঃ বিরুদ্ধঃ — এই বাক্যের দ্বারা বিরুদ্ধনামক হেত্বাভাসের পরিচয় দেওয়া হয়েছে । কোনো সাধ্যের সাধনের জন্য যদি এমন ... Read More

The post বিরুদ্ধ হেত্বাভাস appeared first on বাংলায় দর্শন শিক্ষা.

]]>

Indian Philosophy

বিরুদ্ধ হেত্বাভাস কাকে বলে?

সাধ্যাভাবব্যাপ্তঃ হেতুঃ বিরুদ্ধঃ — এই বাক্যের দ্বারা বিরুদ্ধনামক হেত্বাভাসের পরিচয় দেওয়া হয়েছে । কোনো সাধ্যের সাধনের জন্য যদি এমন কোনাে হেতুর প্রয়ােগ করা হয়। যে হেতুটি সাধ্যের ব্যাপ্য হয় না , সাধ্যাভাবেরই ব্যাপ্য হয় , তাহলে সেই হেতুকে বিরুদ্ধ বলা হয় । হেতুটি বিরুদ্ধ যদি সাধ্যের ব্যাপ্য হয় , তাহলেই তাদৃশ হেতুর দ্বারা সাধ্যের অনুমিতি হয়ে থাকে । সাধ্যাভাবের ব্যাপ্য হেতুর দ্বারা সাধ্যাভাবের অনুমিতি হয়ে থাকে । সাধ্যাভাবব্যাপ্য হেতুর দ্বারা সাধ্যের সাধন করতে গেলে বিরুদ্ধ হেত্বাভাস হবে ।

শব্দঃ নিত্যঃ কৃতকত্বাৎ

এই অনুমানে হেতুভূত কতকত্বের অর্থ উৎপত্তিমত্ব । শব্দ — পক্ষ , সাধ্য — নিত্যত্ব । শব্দে নিত্যত্ব সাধনের জন্য কৃতকত্ব ( কাৰ্যত্ব ) হেতুর প্রয়ােগ করলে ঐ হেতু বিরুদ্ধ হবে। সেহেতু কৃতকত্বহেতু নিত্যত্বরূপ সাধ্যের ব্যাপ্য নয় , নিত্যত্ববিরােধী অনিত্যত্রেই বিরুদ্ধহেত্বাভাসের ব্যাপ্য হয় । কৃতকত্ব নিত্যত্বের বিরােধী , তার দ্বারা উদাহরণ নিত্যত্ব বিশেষভাবে রুদ্ধ হয় । নিত্যত্বরূপ সাধ্যের অভাব অনিত্যত্বের ব্যাপ্য হেতু কৃতকত্বের দ্বারা নিত্যত্বের সাধনে ঐ হেতু বিরুদ্ধই হয় ।

The post বিরুদ্ধ হেত্বাভাস appeared first on বাংলায় দর্শন শিক্ষা.

]]>
https://dorshonshiksha.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%b9%e0%a7%87%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b8/feed/ 1
INDIAN PHILOSOPHY https://dorshonshiksha.com/indian-philosophy/ https://dorshonshiksha.com/indian-philosophy/#comments Tue, 10 Nov 2020 11:48:49 +0000 https://dorshonshiksha.com/?p=785 ন্যায় দর্শন ভারতীয় দর্শনে একটি গুরুত্বপূর্ণ দর্শন সম্প্রদায় হলো ন্যায় দর্শন। আজকের আলোচনা ন্যায় দর্শনের হেত্বাভাস। হেত্বাভাস পাঁচ প্রকার। হেত্বাভাস নিচে সব্যভিচার হেত্বাভাসের ভিডিও ক্লাস ... Read More

The post INDIAN PHILOSOPHY appeared first on বাংলায় দর্শন শিক্ষা.

]]>
ন্যায় দর্শন

ভারতীয় দর্শনে একটি গুরুত্বপূর্ণ দর্শন সম্প্রদায় হলো ন্যায় দর্শন। আজকের আলোচনা ন্যায় দর্শনের হেত্বাভাস। হেত্বাভাস পাঁচ প্রকার।

হেত্বাভাস

নিচে সব্যভিচার হেত্বাভাসের ভিডিও ক্লাস দেওয়া হলো।

সব্যভিচার হেত্বাভাস

মহর্ষি গৌতম ন্যায়সূত্র গ্রন্থে সব্যভিচার হেত্বাভাসের লক্ষণ দিয়েছেন : “ অনৈকান্তিকঃ সব্যভিচারঃ ” । অন্নংভট্ট তর্ক সংগ্রহে বলেছেন , “ সব্যভিচারঃ অনৈকান্তিকঃ ” । যে হেতু ঐকান্তিক নয় , অর্থাৎ অনৈকান্তিক , সে হেতু সব্যভিচার হেত্বাভাস । সৎ হেতু সপক্ষে থাকবে , কিন্তু বিপক্ষে থাকবে না । যদি কোন হেতু যেখানে সাধ্য থাকে ( সপক্ষ ) সেখানে থাকে , আবার যেখানে সাধ্য থাকে না ( বিপক্ষ ) সেখানেও থাকে , সে হেতু অনৈকান্তিক বা সব্যভিচার হেত্বাভাস ।

সব্যভিচার হেত্বাভাসের প্রকার

1.সাধারণ

2.অসাধারণ

3.অনুপসংহারি

সাধারণ

‘ পর্বতঃ ধূমবান্ বহ্নেঃ অর্থাৎ ‘ পর্বত ধূমযুক্ত , যেহেতু তা বহ্নিযুক্ত ’ — এই অনুমানস্থলে বহ্নি হেতু সাধারণ অনৈকান্তিক হেত্বাভাস । কেননা বহ্নি হেতু সাধ্য ধূমের অভাবের অধিকরণ অয়ােগােলকে ( বিপক্ষ ) আছে ।

অসাধারণ

শব্দ নিত্যঃ শব্দত্বাৎ ‘ অর্থাৎ শব্দ নিত্য , যেহেতু এতে শব্দত্ব আছে ’ – এই অনুমান স্থলে হেতু শব্দত্ব অসাধারণ অনৈকান্তিক হেত্বাভাস । কেননা শব্দত্ব হেতু নিত্য পদার্থ ( সপক্ষ ) ও অনিত্য পদার্থ ( বিপক্ষ ) কোথাও থাকে না , কেবল পক্ষ শব্দে থাকে । কিন্তু সৎ হেতু সপক্ষে থাকা প্রয়ােজন ।

অনুপসংহারি

‘ সর্ব – অনিত্বং প্রমেয়ত্বাৎ ‘ অর্থাৎ সবকিছু অনিত্য , যেহেতু তা প্রমেয় ’ — এই অনুমানস্থলে প্রমেয়ত্ব হেতু অনুপসংহারি অনৈকান্তিক হেত্বাভাস । কেননা সবকিছু পক্ষের অন্তর্ভুক্ত বলে প্রমেয়ত্ব হেতু ও অনিত্যত্ব সাধ্যের ব্যাপ্তির সমর্থনসূচক দৃষ্টান্ত নাই । ফলে তাদের ব্যাপ্তি দেখানাে সম্ভব নয় । তাই পক্ষে সাধ্যের উপসংহার হয় না । তাই প্রমেয়ত্ব হেতু অনুপসংহারি অনৈকান্তিক হেত্বাভাস ।

The post INDIAN PHILOSOPHY appeared first on বাংলায় দর্শন শিক্ষা.

]]>
https://dorshonshiksha.com/indian-philosophy/feed/ 1