Empty class

Spread the love

শূন্য শ্রেণী (Empty class)

যে শ্রেণীর অন্তর্গত কোনো সদস্য নেই তাকে বলা হয় শূন্য শ্রেণী (The class which has no members is called empty class)। শূন্য শ্রেণীর অন্তর্গত কোনো ব্যক্তি বা বস্তুর বাস্তব অস্তিত্ব থাকে না কিন্তু শ্রেণী হিসাবে একটি ধারণার অস্তিত্ব থাকে। যেমন: ভূত, পঙ্খীরাজ ঘোড়া, মৎসকন্যা ইত্যাদি শ্রেণীর ধারণার অস্তিত্ব আছে। কিন্তু বাস্তবে এদের অস্তিত্ব নেই, অর্থাৎ এই শ্রেণীর অন্তর্গত কোনো সদস্য নেই। তাই এইগুলি শূন্য শ্রেণী।

শূন্য শ্রেণীর ধারণা দিয়ে বচনের অস্তিত্বমূলক তাৎপর্য ব্যাখ্যা করা যেতে পারে। বিশেষ বচনের উদ্দেশ্য কখনও শূন্য শ্রেণী হতে পারে না (কারণ বিশেষ বচন অন্তত একজন সদস্যের অস্তিত্ব নির্দেশ করে)। কিন্তু সামান্য বচনের উদ্দেশ্য শূন্য শ্রেণীও হতে পারে (‘সকল ভূত হয় লম্বা’-এখানে ‘ভূত’ শ্রেণীর কোনো সদস্য নেই।) বিশেষ বচনের উদ্দেশ্য শূন্য শ্রেণী হতে পারে না কারণ বিশেষ বচন উদ্দেশ্য শ্রেণীর অন্তত একজন সদস্য আছে এমন বোঝায়। এইজন্যই বিশেষ বচন (1, O)-এর অস্তিত্বমূলক তাৎপর্য থাকে।

কিন্তু সামান্য বচনের উদ্দেশ্য শূন্য শ্রেণীও হতে পারে কারণ সামান্য বচনে উদ্দেশ্য শ্রেণীর অন্তত একজন সদস্য থাকতেই হবে-এমন কথা বলে না। এইজন্যই সামান্য বচনে (A and E)-র অস্তিত্বমূলক তাৎপর্য নেই।

https://amzn.to/4peTyEI

Explore Socratic dialogues, envision an ideal society, and ponder the timeless questions it raises.

buy this book click on link

About Surajit Sajjan 68 Articles
Surajit Sajjan M.A B.Ed Assistant Teacher (HS School)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*