add_action('wp_footer', function () { echo ''; }, 99);
add_action('wp_footer', function () { echo ''; }, 99);
The post জাতিবাধক appeared first on বাংলায় দর্শন শিক্ষা.
]]>২. তুল্যত্ব
যদি দুটি ধর্মের অধিকরণ এক হয়, তাহলে ঐ দুটি ধর্মকেই জাতি বলা হয় না। যেমন—ঘটত্ব ও কলসত্ব একই অধিকরণে থাকায় ঐ দুটি ভিন্ন জাতি নয়। তুল্যত্ব জাতির বাধক নয়, কিন্তু জাতিভেদের বাধক।
৩. সঙ্কর
যদি দুটি ধর্ম পরস্পরের অভাবের অধিকরণে থাকে এবং এক অধিকরণেও থাকে, তাহলে সেখানে সংকর হয়। যে দুটি ধর্মের মধ্যে সংকর হয়, তারা জাতি হয় না।
যেমন—ভূতত্ব ও মূর্তত্ব জাতি নয়, তারা উপাধি।ভূতত্ব ও মূর্তত্ব পৃথিবী, জল, বায়ু, তেজ—এই চারটিতে একত্রে থাকে এবং পরস্পরের অভাবের অধিকরণেও থাকে।
মূর্তত্বের অভাবের অধিকরণ আকাশে ভূতত্ব থাকে।আবার ভূতত্বের অভাবের অধিকরণে মূর্তত্ব থাকে।
৪. অনবস্থা
ন্যায়–বৈশেষিক মতে, জাতিতে কোন জাতি থাকে না।জাতিতে জাতি স্বীকার করলে অনবস্থা হয়।
ঘটত্ব জাতি, পটত্ব জাতি—এরূপ অনুপাত প্রতীতি ঘটত্ব ও পটত্ব জাতিতে জাতিত্ব বলে জাতি স্বীকার করলে অনবস্থা হয়।
এই অনবস্থা দোষ পরিহারের জন্য ন্যায়–বৈশেষিকেরা জাতিকে জাতির আশ্রয় বলে স্বীকার করেন না।
৫. রূপহানি
বৈশেষিক মতে, বিশেষ্য বিশেষের অনুগত ধর্ম হলেও জাতি নয়। বিশেষ স্বতোব্যাবর্তক। বিশেষত্বকে জাতি বলে স্বীকার করলে বিশেষের স্বতোব্যাবর্তকত্ব রূপের হানি হয়।
৬. অসম্বন্ধ
সমবায়ত্ব এবং অভাবত্ব সমবায় ও অভাবের অনুগত ধর্ম হলেও জাতি নয়। কারণ সমবায় এবং অভাব কোন পদার্থে সমবায় সম্বন্ধে থাকে না।
ন্যায়–বৈশেষিক মতে, এই ছয়টি জাতিবাধকের কোন একটি না থাকলে নিত্য ও অনেক সমবেত ধর্মকে জাতি বলা হয়। জাতি দ্রব্য, গুণ, কর্ম—এই তিনটি পদার্থে থাকে। সামান্য, বিশেষ, সমবায় ও অভাবে জাতি থাকে না।
The post জাতিবাধক appeared first on বাংলায় দর্শন শিক্ষা.
]]>The post ন্যায় মতে যে হেতু সৎ নয় সেই হেতুই অসৎ হেতু বা হেত্বাভাস appeared first on বাংলায় দর্শন শিক্ষা.
]]>
১⃣ বিপক্ষাসক্ত ধর্মের অভাবমানে কী?
যে কারণটা দিচ্ছি, সেটা শুধু নিজের কথার পক্ষে নয়—
উল্টো দিকেও যদি খাটে, তাহলে সমস্যা।
দোষ: ব্যভিচারফল: সর্বব্যভিচার (পুরো ভুল যুক্তি)
সহজ উদাহরণ:
“ওখানে ধোঁয়া আছে, তাই আগুন আছে।”কিন্তু ধোঁয়া তো আগুন ছাড়াও ধূপ, সিগারেট, ফ্যাক্টরি থেকেও হতে পারে
তাহলে ধোঁয়া আগুনের নিশ্চিত কারণ নয়
এটা ভুল যুক্তি
২⃣ সপক্ষাসক্ত ধর্মের অভাবমানে কী?
যেখানে কথাটা প্রমাণ করতে চাইছি,
সেখানে আমার কারণটাই নেই।
দোষ: বিরোধফল: বিরুদ্ধ
সহজ উদাহরণ:
“এই পুকুরে আগুন আছে, কারণ এখানে ধোঁয়া আছে।”কিন্তু পুকুরে তো ধোঁয়াই নেই!
যেটা প্রমাণ করার জায়গা, সেখানেই কারণ অনুপস্থিত
একেবারে উল্টো কথা
৩⃣ পক্ষাসক্ত ধর্মের অভাবমানে কী?
যে জিনিসটার কথা বলছি,
সেটা আদৌ আছে কিনা—সেটাই প্রমাণ হয়নি।
দোষ: অসিদ্ধিফল: অসিদ্ধ
সহজ উদাহরণ:
“আকাশে এক অদৃশ্য হাতি আছে, কারণ সে খুব শক্তিশালী।”কিন্তু
হাতিটাই কোথায়?
যে জিনিস নেই, তার গুণ নিয়ে কথা
যুক্তি দাঁড়ায় না
৪⃣ অসৎপ্রতিপক্ষত্ব ধর্মের অভাবমানে কী?
যে কারণ দিচ্ছি,
সেটা আবার আমার কথার শত্রু যুক্তির পক্ষেও চলে যাচ্ছে।
দোষ: প্রতিপক্ষফল: সৎপ্রতিপক্ষ
উদাহরণ:
“শব্দ নিত্য, কারণ এটি শোনা যায়।”কিন্তু নিত্য জিনিস শোনা যায় অনিত্য জিনিসও শোনা যায়
একই কারণ দুই দিকেই খাটছে
যুক্তি ভেঙে যায়।
৫⃣ অবাধিতত্ব ধর্মের অভাব মানে কী?
আমার যুক্তিকে
কোনো শক্ত প্রমাণ আগে থেকেই ভুল প্রমাণ করে দিয়েছে।
দোষ: বাধফল: বাধিত
সহজ উদাহরণ:
“আগুন ঠান্ডা, কারণ এটা চোখে দেখা যায়।”কিন্তু
আগুন গরম—এটা প্রমাণিত সত্য
আমার যুক্তি আগেই বাধা পেয়ে গেছে
তাই গ্রহণযোগ্য নয়।
The post ন্যায় মতে যে হেতু সৎ নয় সেই হেতুই অসৎ হেতু বা হেত্বাভাস appeared first on বাংলায় দর্শন শিক্ষা.
]]>The post ভারতীয় দর্শনে পুরুষার্থ appeared first on বাংলায় দর্শন শিক্ষা.
]]>পুরুষার্থের আক্ষরিক অর্থ হল “পুরুষের বস্তু বা অর্থ । এটি ভারতীয় দর্শনের মৌলিক প্রত্যয় বা মূল ধারণা । এবং এটি একটি মানব জীবনের চারটি সঠিক লক্ষ্য বা উদ্দেশ্য কে বোঝায়। চারটি পুরুষার্থ হল 1.ধর্ম (ধার্মিকতা, নৈতিক মূল্যবোধ) 2.অর্থ (সমৃদ্ধি, অর্থনৈতিক মূল্যবোধ) 3.কাম (আনন্দ, প্রেম, মনস্তাত্ত্বিক মূল্যবোধ) এবং 4.মোক্ষ (মুক্তি, আধ্যাত্মিক মূল্যবোধ, আত্ম-বাস্তবতা)।
চারটি পুরুষার্থই গুরুত্বপূর্ণ, কিন্তু চারটি পুরুষার্থের বিবাদের ক্ষেত্রে, ভারতীয় দর্শনে অর্থ বা কামের চেয়ে ধর্মকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় । মানব জীবনের চূড়ান্ত লক্ষ্য বলে মনে করা হয় এই চারটি পুরুষার্থ।
ঐতিহাসিক ভারতীয় পণ্ডিতরা আধ্যাত্মিক মুক্তির (মোক্ষ) জন্য সক্রিয় সম্পদ (অর্থ) এবং আনন্দ (কাম) এবং সমস্ত সম্পদ এবং আনন্দের ত্যাগের মধ্যে অন্তর্নিহিত উত্তেজনাকে স্বীকৃত বলে মনে করেছেন । তারা “ত্যাগের সাথে ক্রিয়া” বা “তৃষ্ণামুক্ত, ধর্ম-চালিত কর্ম” প্রস্তাব করেছিলেন, যাকে উত্তেজনার সম্ভাব্য সমাধান হিসাবে নিসকামা কর্মও বলা হয়
The post ভারতীয় দর্শনে পুরুষার্থ appeared first on বাংলায় দর্শন শিক্ষা.
]]>The post অ্যারিস্টটল Aristotle appeared first on বাংলায় দর্শন শিক্ষা.
]]>অ্যারিস্টটল ৩৮৪ খ্রিস্টপূর্বাব্দে ম্যাসিডোনিয়ায় জন্মগ্রহণ করেন এবং ৩২২ খ্রিস্টপূর্বাব্দে গ্রিসে তাঁর মৃত্যু হয়। তিনি ছিলেন একাধারে দার্শনিক, তর্কবিজ্ঞানী ও বৈজ্ঞানিক। তিনিই প্রধানত পাশ্চাত্য সভ্যতার উপাদান ও দৃষ্টিভঙ্গি নির্ধারণ করেছিলেন।
অ্যারিস্টট্ল ছিলেন ম্যাসিডনের রাজার অন্যতম চিকিৎসকের পুত্র। তিনি তাঁর পিতার মৃত্যুর পর ২৭ বছর বয়সে এথেন্সে আসেন এবং প্লেটোর অ্যাকাডেমিতে ছাত্ররূপে যোগ দেন। তিনি প্লেটোর শিষ্যত্ব গ্রহণ করে প্রায় কুড়ি বছর ধরে তাঁর কাছে অধ্যয়ন করেন। প্লেটোর মৃত্যুর পর তিনি ১২ বছর বিভিন্ন স্থানে ভ্রমণ করে দুটি অ্যাকাডেমি প্রতিষ্ঠা করেন। তিনি ভবিষ্যতের দিগ্বিজয়ী আলেকজান্ডারকে ম্যাসিডনে তিন বছর শিক্ষা দেন। ৩৩৫ খ্রিস্টপূর্বাব্দে তিনি লাইসিয়াম প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠানটি ছিল প্লেটো প্রতিষ্ঠিত অ্যাকাডেমির প্রতিদ্বন্দ্বী। ১২ বছর ধরে তিনি তাঁর লাইসিয়ামকে জ্ঞানের সকল শাখার গবেষণার কেন্দ্ররূপে গড়ে তোলেন। ৩২৩ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের মৃত্যুর পর এথেন্সে ম্যাসিডোনিয়ার শাসনের বিরুদ্ধে বিক্ষোভ দেখা দিলে, তিনি এথেন্সের উত্তর দিকের একটি নগরে চলে যান। পরের বছর তাঁর মৃত্যু হয়। কথিত আছে, তিনি নাকি মোট ৪০০ গ্রন্থ রচনা করেছিলেন। যুক্তিবিজ্ঞান (Logic-যাকে অ্যারিস্টট্ল Analytic বলেছেন), তত্ত্ববিদ্যা (Metaphysics) নীতিবিজ্ঞান (Ethics), রাষ্ট্রবিজ্ঞান ও বিজ্ঞানের নানা শাখার এইসব গ্রন্থ লেখা হয়েছিল।
The post অ্যারিস্টটল Aristotle appeared first on বাংলায় দর্শন শিক্ষা.
]]>The post Socrates সক্রেটিস appeared first on বাংলায় দর্শন শিক্ষা.
]]>সক্রেটিস ৪৭০ খ্রিস্টপূর্বাব্দে গ্রিসের অন্তর্গত এথেন্স নগরে এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন এবং ৩৯৯ খ্রিস্টপূর্বাব্দে গ্রিসেই তাঁর মৃত্যু হয়। পিতা সফ্রোনিস্কাস্ ছিলেন দরিদ্র ভাস্কর শিল্পী এবং মাতা ফিনারেট ছিলেন একজন ধাত্রী।
তিনি অসামান্য জ্ঞানের অধিকারী ছিলেন এবং এই জ্ঞান তিনি নিজের চেষ্টাতেই অর্জন করেছিলেন। সক্রেটিস সুনির্দিষ্টভাবে কোনো তত্ত্ব দর্শন প্রবর্তন করেননি, তিনি কেবল দর্শনের লক্ষ্য এবং আলোচনার পদ্ধতির ইঙ্গিত দিয়েছেন।
তাঁর মতে, দর্শনের লক্ষ্য হল সত্যজ্ঞান অনুসন্ধান এবং দর্শনের পদ্ধতি হল বুদ্ধি-বিচার বিশ্লেষণ। সক্রেটিসের পূর্বে গ্রিসের সোফিস্ট সম্প্রদায়ের ব্যক্তিরা প্রত্যক্ষকেই জ্ঞান বলতেন। কিন্তু সক্রেটিস সোফিস্টদের মত খণ্ডন করে বলেন- জ্ঞান মাত্রেরই উৎস হল প্রত্যয় বা ধারণা এবং কেবল বৃদ্ধির মাধ্যমেই প্রত্যয় বা সামান্য ধারণা গঠন করা সম্ভব।
সক্রেটিস তাঁর দার্শনিক মতবাদকে লিপিবদ্ধ করে কোনো গ্রন্থ রচনা করেননি। সক্রেটিসের সুযোগ্য শিষ্য প্লেটোর রচনার মাধ্যমেই আমরা সক্রেটিসের তত্ত্ব দর্শন সম্পর্কে অবহিত হই। মূলত বিশুদ্ধ বুদ্ধিলব্ধজ্ঞান, সততা ও ন্যায়পরায়ণতাকে জীবনের আদর্শরূপে গ্রহণ করে সক্রেটিস এথেন্সের যুবসমাজকে ওই আদর্শে দীক্ষিত করতে প্রয়াসী হন।
লক্ষ্য ছিল ওই যুবকবৃন্দ দেশকে কুসংস্কার ও দুর্নীতি থেকে মুক্ত করে দেশের উন্নতি ঘটাতে সমর্থ হবে। এই অপরাধে দোষী সাব্যস্ত করে এথেন্সের শাসকবর্গ সক্রেটিসের মৃত্যুদণ্ড ঘোষণা করে। অন্যায়ের কাছে নত না-হয়ে হেমলকের মতো তীব্র বিষ পান করে সক্রেটিস সানন্দে মৃত্যুবরণ করেন।
The post Socrates সক্রেটিস appeared first on বাংলায় দর্শন শিক্ষা.
]]>The post Empiricism and Rationalism WESTERN PHILOSOPHY appeared first on বাংলায় দর্শন শিক্ষা.
]]>দ্বিতীয় অধ্যায় :জ্ঞানের স্বরূপ ও জ্ঞানের উৎপত্তি সম্পর্কিত মতবাদ। এর আগের ক্লাসে জ্ঞানের স্বরূপ পড়ানো হয়েছিল,সেটা ছিল দ্বিতীয় অধ্যায়ের প্রথম ক্লাস।
আজকে দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় ক্লাস অর্থাৎ জ্ঞানের উৎপত্তি সংক্রান্ত মতবাদ।জ্ঞানের স্বরূপ পড়ার পর জ্ঞান কিভাবে উৎপত্তি হয় এবং জ্ঞানের উৎপত্তি কে কেন্দ্র করে পাশ্চাত্য দর্শনের কতগুলো মতবাদ পাওয়া যায়, সেই সমস্ত মতবাদ গুলো কি কি? তারা কিভাবে জ্ঞানের উৎপত্তি ব্যাখ্যা করেছেন, এই সমস্ত কিছুই আলোচনা করা হবে এই ক্লাসে।
জ্ঞানবিদ্যার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল : জ্ঞানের উৎপত্তি কীভাবে হয় ? বা আমরা জ্ঞান লাভ করি কীভাবে? এই প্রশ্নকে কেন্দ্র করে পাশ্চাত্য দর্শনে প্রধান চারটি মতবাদ গড়ে উঠেছে। এই চারটি মতবাদ হল :
(১) বুদ্ধিবাদ, (২) অভিজ্ঞতাবাদ বা প্রত্যক্ষবাদ, (৩) বিচারবাদ এবং (৪) স্বজ্ঞাবাদ। এদের মধ্যে অভিজ্ঞতাবাদ ও বুদ্ধিবাদ হল পরস্পরবিরোধী মতবাদ।

বুদ্ধিবাদ কাকে বলে
বুদ্ধিবাদের মূলকথা হল, বুদ্ধিই যথার্থ জ্ঞানের আদর্শ উৎস। অভিজ্ঞতার সাহায্যে আমরা যে জ্ঞান লাভ করি, তা শাশ্বত ও সনাতন নয়। আমাদের মন স্বরূপত সক্রিয় এবং বুদ্ধি হল মনের স্বাভাবিক ধর্ম। এই বুদ্ধির সাহায্যে মন তার সহজাত ধারণাগুলি থেকে সক্রিয়ভাবে সর্বজনস্বীকৃত যথার্থ জ্ঞান লাভ করে। বুদ্ধিবাদ অনুসারে যথার্থ জ্ঞান অধিকাংশ ক্ষেত্রে অবরোহ পদ্ধতির মাধ্যমে অর্জন করা যায়। অভিজ্ঞতালব্ধ জ্ঞান অধিকাংশ ক্ষেত্রে সম্ভাব্য ও ভ্রান্ত। কাজেই, সার্বিক জ্ঞান কখনোই অভিজ্ঞতাপ্রসূত হতে পারে না। এই জ্ঞান “অভিজ্ঞতা – পূর্ব” (a priori)। এই কারণে বুদ্ধিবাদকে অনেক সময় “অভিজ্ঞতা-পূর্ব জ্ঞানবাদ” (a priori theory of knowl edge) বলা হয়।
অভিজ্ঞতাবাদ কাকে বলে
পাশ্চাত্য দর্শনের জ্ঞানের উৎপত্তি কে কেন্দ্র করে যে মতবাদ গুলি পাওয়া যায় তার মধ্যে অন্যতম মতবাদ হলো অভিজ্ঞতাবাদ( প্রত্যক্ষবাদ বা দৃষ্টিবাদ)। একাদশ শ্রেণীর দর্শন ক্লাসে আমরা পাশ্চাত্য দর্শন আলোচনা যে প্রধান তিন জন অভিজ্ঞতাবাদী দার্শনিক এর নাম পাওয়া যায় তারা হলেন লক, বার্কলে ও হিউম।
অভিজ্ঞতাবাদের জ্ঞান উৎপত্তি সম্পর্কে মূল বক্তব্য টাই হলো অভিজ্ঞতাই হলো জ্ঞান লাভের একমাত্র পথ, অভিজ্ঞতা ছাড়া আমরা কোন রকম জ্ঞান লাভ করতে পারিনা অন্যান্য মতবাদ থেকে অভিজ্ঞতাবাদ জ্ঞানের উৎপত্তি সম্পর্কিত আলোচনা তৎকালীন সময় জ্ঞানের আলোচনায় নতুন দিশা প্রদান করেছে। এককথায় অভিজ্ঞতা বাদের মূল বক্তব্য হলো অভিজ্ঞতাই জ্ঞান লাভের একমাত্র উপাদান, অভিজ্ঞতা ছাড়া জ্ঞান লাভ করা সম্ভব নয়।
The post Empiricism and Rationalism WESTERN PHILOSOPHY appeared first on বাংলায় দর্শন শিক্ষা.
]]>The post Class 11 Indian Philosophy appeared first on বাংলায় দর্শন শিক্ষা.
]]>উচ্চমাধ্যমিক দর্শন(একাদশ শ্রেণী ) অতি সংক্ষেপে উত্তর দাও ( দুই – একটি বাক্যে )
Q-ভারতীয় দর্শন সম্প্রদায় কটি ভাগে বিভক্ত ?
A.ভারতীয় দর্শন সম্প্রদায় আস্তিক ও নাস্তিক এই দুই ভাগে বিভক্ত ।
Q.আস্তিক বলতে কি বোঝায় ?
A.আস্তিক বলতে বােঝায় , সেই দার্শনিক মতবাদকে যারা বেদে বিশ্বাস করে এবং বেদের সিদ্ধান্ত প্রমাণ হিসেবে গ্রহণ করে । যেমন –ন্যায় , বৈশেষিক দর্শন ।
Q.নাস্তিক বলতে কি বােঝায় ?
A.নাস্তিক বলতে বােঝায় , সেই দার্শনিক মতবাদকে যারা বেদে বিশ্বাস করে না এবং বেদের সিদ্ধান্তকে অভ্রান্ত বলে গ্রহণ করে না । যেমন – চার্বাক , বৌদ্ধ দর্শন ।
Q.দুটি আস্তিক দর্শন সম্প্রদায় এর নাম বলো ?
A.দুটি আস্তিক দর্শন সম্প্রদায় হল – ন্যায় , বৈশেষিক দর্শন ।
Q .দুটি নাস্তিক দর্শন সম্প্রদায় এর নাম বলো ?
A.২ টি নাস্তিক সম্প্রদায়ের নাম হল – চার্বাক ও জৈন সম্প্রদায় ।
Q.বৌদ্ধ দর্শনের প্রবর্তক কে ?
A.বৌদ্ধ দর্শনের প্রবর্তক হলেন গৌতম বুদ্ধ।
Q আত্মবাদী দর্শন বলতে কি বোঝো ?
A.যে সকল দর্শন সম্প্রদায় শাশ্বত আত্মার অস্তিত্বে বিশ্বাসী , তাদের আত্মবাদী বলা হয়।
Q.অনাত্মবাদী দর্শন বলতে কি বোঝ ?
A.যে সকল দর্শন সম্প্রদায় সনাতন আত্মার অস্তিত্ব স্বীকার করে না , তাদের বলা হয় অনাত্মবাদী ।
Q.ভারতীয় দর্শনে প্রমা কাকে বলে ?
A.ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানকে বলা হয় প্রমা ।
Q.প্রমাণ কি ?
A.যে প্রণালীর সাহায্যে প্রমা বা যথার্থ জ্ঞান অর্জিত হয় , তাই প্রমাণ ।
Q.প্রমাণ কাকে বলে ?
A.প্রমার করণকে প্রমাণ বলে
Q.ন্যায় দর্শনের প্রতিষ্টাতা কে ?
A.ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি গৌতম ।
Q.ন্যায় দর্শনের প্রধান আলোচ্য বিষয় কি ?
A.ন্যায় দর্শনের প্রধান আলােচ্য বিষয় হল যথাযথ জ্ঞানলাভের পদ্ধতি নির্ণয় করা । এজন্য ন্যায় দর্শনকে প্রমাণশাস্ত্র বলা হয়
Q. বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা কে
A.বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি কণাদ ।
Q.কোন দুটি দর্শন কে সমানতন্ত্র দর্শন বলা হয় ?
A.ন্যায় ও বৈশেষিক দর্শনকে সমানতন্ত্র দর্শন বলা হয় ।
Q.ন্যায় দর্শনে কটি প্রমাণ স্বীকার করা হয়েছে ও কি কি ?
A.ন্যায় দর্শনে প্রত্যক্ষ , অনুমান , উপমান ও শব্দ – এই চারটি প্রমাণ স্বীকার করা হয়েছে ।
Q.বৈশেষিক দর্শনে কটি প্রমাণ স্বীকার করা হয়েছে ও কি কি ?
A.বৈশেষিক দর্শনে প্রত্যক্ষ ও অনুমানকে প্রমাণ হিসেবে স্বীকার করা হয়েছে ।
Q.প্রতিটি জ্ঞানের আবশ্যিক শর্তগুলি কি কি ?
A.প্রতিটি জ্ঞানের আবশ্যিক শর্তগুলি হল – প্রমাতা , প্রমেয় ও প্রমাণ ।
Q.পুরুষার্থ কয়টি ও কি কি ?
A.পুরুষার্থ চার টি। যথা – ধর্ম , অর্থ , কাম এবং মােক্ষ ।
Q.ভারতীয় দর্শনে নাস্তিক সম্প্রদায়গুলি কি কি ?
A.ভারতীয় দর্শনে নাস্তিক সম্প্রদায়গুলি হল – চার্বাক , বৌদ্ধ ও জৈন ।
Q.ভারতীয় দর্শনে আস্তিক ও নাস্তিক শব্দ দুটি কোন অর্থে ব্যবহার হয়েছে ?
A.ভারতীয় দর্শনে আস্তিক ও নাস্তিক শব্দ দুটির অর্থ নির্ধারণের ভিত্তি হল – বেদের অস্তিত্ব ও বেদের প্রামাণ্যর ওপর বিশ্বাস ও অবিশ্বাস।
Q.ভারতীয় দর্শনে প্রমাতা বলতে কি বোঝায় ?
A.ভারতীয় দর্শনে প্রমাতা বলতে জ্ঞাতাকে বােঝায় ।
Q.চার্বাক দর্শনে পরম পুরুষার্থ কি ?
A.চার্বাক দর্শনে ‘ কামকে ’ চরম ও পরম পুরুষার্থ বলা হয়েছে ।
Q.চার্বাক মতে কিভাবে জগতের সৃষ্টি হয়েছে ?
A.মহাভূত যদৃচ্ছাভাবে মিলিত হয়ে জড়জগৎ সৃষ্টি করেছে ।
Q.চার্বাক দর্শনের প্রতিষ্ঠাতা কে ?
A.চার্বাক দর্শনের প্রতিষ্ঠাতা দেবগুরু বৃহস্পতি ,মতান্তরে চার্বাক মুনি।
Q.চার্বাক দর্শনের অপর নাম কি ?
A.চার্বাক দর্শন লােকায়ত দর্শন নামেও পরিচিত ।
Q.চার্বাক মতে বেদ কাদের দ্বারা সৃষ্ট ?
A.চার্বাক মতে , বেদ ভণ্ড পুরােহিতদের দ্বারা রচিত ।
Q.চার্বাক মতে জীবনের মূল লক্ষ্য কি ?
A.সুখলাভকে জীবনের মূল লক্ষ্য বলেছেন চার্বাক সম্প্রদায় ।
Q.চার্বাক মতে সহায়ক বা গৌণ পরুষার্থ কি ?
A.চার্বাকেরা অর্থকে সহায়ক বা গৌণ পুরুষার্থ বলেছেন ।
Q.“ ঋণ করে ঘি খাও ” এটি কাদের অভিমত ?
A.“ ঋণ করে ঘি খাও ” —এই অভিমতটি চার্বাক সম্প্রদায়ের ।
Q.চার্বাক মতে মানব দেহের সৃষ্টি কি ভাবে হয়েছে ?
A.চার্বাক মতে , ক্ষিতি , অপ , তেজ ও মরুৎ এই চারটি উপাদানের সংমিশ্রণে মানবদেহের সৃষ্টি হয়েছে।
Q.চার্বাকরা কি জন্মান্তরে বিশ্বাস করে ?
A.না , চার্বাকরা জন্মান্তরে বিশ্বাস করেন না ।
Q.জগতের উপাদান কারণ রূপে চার্বাকেরা কোন মহাভূত কে অস্বীকার করেছে ?
A. জগতের উপাদান কারণ রূপে চার্বাকেরা পঞ্চভূতের ব্যোম – কে অস্বীকার করেছেন ।
Q.“ ভূতচতুষ্টয়ং চৈতন্যভূমি ” এই মত টি কাদের।
A. “ ভূতচতুষ্টয়ং চৈতন্যভূমি ” —এই অভিমতটি চার্বাক সম্প্রদায়ের ।
Q. মতে চৈতন্যের উদ্ভব কি ভাবে হয়েছে ?
A.চার্বাক মতে , ক্ষিতি , অপ , তেজ ও মরুৎ এই চারটি উপাদানের সংমিশ্রণের ফলে চৈতন্যের উদ্ভব হয়েছে ।
Q.চার্বাক কথাটির অর্থ কি ?
A.চার্বাক কথাটির অর্থ হল চারু বাক অর্থাৎ সুন্দর কথা ।
Q.চার্বাক মতে চৈতন্যের বিনাশ কি হয় ?
A.চার্বাক মতে দেহের বিনাশ হলে চৈতন্যের বিনাশ হয় ।
Q.আত্মা সম্পর্কে চার্বাক মতবাদ কি নাম পরিচিত ?
A.চার্বাকদের আত্মা সম্পর্কিত মতবাদ দেহাত্মবাদ নামে পরিচিত ।
Q.চার্বাক মতে জগৎ জড়ের কি রূপ পরিণতি ?
A.চার্বাক মতে , জগৎ হল জড়ের স্বাভাবিক পরিণতি ।
Q.চার্বাকরা কটি ভুতপদার্থ স্বীকার করেছেন ?
A.চার্বাক সম্প্রদায় ক্ষিতি , অপ , তেজ ও মরুৎ – এই চারটি ভূত পদার্থ মেনেছেন ।
Q.চার্বাকরা অনুমান কে প্রমান হিসাবে স্বীকার করেন ?
A.না ,চার্বাক মতে , অনুমানের সাহায্যে যথার্থ জ্ঞানলাভ করা যায় না , তাই অনুমান প্রমাণ নয় ।
Q.কোন দর্শন সম্প্রদায় নাস্তিক শিরােমণি বলা হয় ?
A.চার্বাক দর্শনকে নাস্তিক শিরােমণি বলা হয় ।
Q.চার্বাক মতে আত্মা কি ?
A.চার্বাক মতে চৈতন্যবিশিষ্ট দেহই আত্মা ।
Q. চার্বাক মতে চৈতন্য ?
A.চার্বাক দর্শনে চৈতন্যকে দেহের গুণ বলা হয়েছে ।
Q.চার্বাক দর্শনে ব্যোম নামক মহাভূত কে স্বীকার করা হয় না কেন ?
A.চার্বাক দর্শনে প্রত্যক্ষ এক মাত্র প্রমাণ তাই ব্যোম বা আকাশ প্রত্যক্ষের বিষয় নয় সেহেতু চার্বাকরা আকাশের অস্তিত্ব স্বীকার করেন না ।
Q.চার্বাক নীতিতত্ত্ব কি নাম অভিহিত ?
A.চার্বাক নীতিতত্ত্বকে সুখবাদ নামে অভিহিত করা হয়েছে ।
The post Class 11 Indian Philosophy appeared first on বাংলায় দর্শন শিক্ষা.
]]>