add_action('wp_footer', function () { echo ''; }, 99);
add_action('wp_footer', function () { echo ''; }, 99);
The post জাতিবাধক appeared first on বাংলায় দর্শন শিক্ষা.
]]>২. তুল্যত্ব
যদি দুটি ধর্মের অধিকরণ এক হয়, তাহলে ঐ দুটি ধর্মকেই জাতি বলা হয় না। যেমন—ঘটত্ব ও কলসত্ব একই অধিকরণে থাকায় ঐ দুটি ভিন্ন জাতি নয়। তুল্যত্ব জাতির বাধক নয়, কিন্তু জাতিভেদের বাধক।
৩. সঙ্কর
যদি দুটি ধর্ম পরস্পরের অভাবের অধিকরণে থাকে এবং এক অধিকরণেও থাকে, তাহলে সেখানে সংকর হয়। যে দুটি ধর্মের মধ্যে সংকর হয়, তারা জাতি হয় না।
যেমন—ভূতত্ব ও মূর্তত্ব জাতি নয়, তারা উপাধি।ভূতত্ব ও মূর্তত্ব পৃথিবী, জল, বায়ু, তেজ—এই চারটিতে একত্রে থাকে এবং পরস্পরের অভাবের অধিকরণেও থাকে।
মূর্তত্বের অভাবের অধিকরণ আকাশে ভূতত্ব থাকে।আবার ভূতত্বের অভাবের অধিকরণে মূর্তত্ব থাকে।
৪. অনবস্থা
ন্যায়–বৈশেষিক মতে, জাতিতে কোন জাতি থাকে না।জাতিতে জাতি স্বীকার করলে অনবস্থা হয়।
ঘটত্ব জাতি, পটত্ব জাতি—এরূপ অনুপাত প্রতীতি ঘটত্ব ও পটত্ব জাতিতে জাতিত্ব বলে জাতি স্বীকার করলে অনবস্থা হয়।
এই অনবস্থা দোষ পরিহারের জন্য ন্যায়–বৈশেষিকেরা জাতিকে জাতির আশ্রয় বলে স্বীকার করেন না।
৫. রূপহানি
বৈশেষিক মতে, বিশেষ্য বিশেষের অনুগত ধর্ম হলেও জাতি নয়। বিশেষ স্বতোব্যাবর্তক। বিশেষত্বকে জাতি বলে স্বীকার করলে বিশেষের স্বতোব্যাবর্তকত্ব রূপের হানি হয়।
৬. অসম্বন্ধ
সমবায়ত্ব এবং অভাবত্ব সমবায় ও অভাবের অনুগত ধর্ম হলেও জাতি নয়। কারণ সমবায় এবং অভাব কোন পদার্থে সমবায় সম্বন্ধে থাকে না।
ন্যায়–বৈশেষিক মতে, এই ছয়টি জাতিবাধকের কোন একটি না থাকলে নিত্য ও অনেক সমবেত ধর্মকে জাতি বলা হয়। জাতি দ্রব্য, গুণ, কর্ম—এই তিনটি পদার্থে থাকে। সামান্য, বিশেষ, সমবায় ও অভাবে জাতি থাকে না।
The post জাতিবাধক appeared first on বাংলায় দর্শন শিক্ষা.
]]>The post ন্যায় মতে যে হেতু সৎ নয় সেই হেতুই অসৎ হেতু বা হেত্বাভাস appeared first on বাংলায় দর্শন শিক্ষা.
]]>
১⃣ বিপক্ষাসক্ত ধর্মের অভাবমানে কী?
যে কারণটা দিচ্ছি, সেটা শুধু নিজের কথার পক্ষে নয়—
উল্টো দিকেও যদি খাটে, তাহলে সমস্যা।
দোষ: ব্যভিচারফল: সর্বব্যভিচার (পুরো ভুল যুক্তি)
সহজ উদাহরণ:
“ওখানে ধোঁয়া আছে, তাই আগুন আছে।”কিন্তু ধোঁয়া তো আগুন ছাড়াও ধূপ, সিগারেট, ফ্যাক্টরি থেকেও হতে পারে
তাহলে ধোঁয়া আগুনের নিশ্চিত কারণ নয়
এটা ভুল যুক্তি
২⃣ সপক্ষাসক্ত ধর্মের অভাবমানে কী?
যেখানে কথাটা প্রমাণ করতে চাইছি,
সেখানে আমার কারণটাই নেই।
দোষ: বিরোধফল: বিরুদ্ধ
সহজ উদাহরণ:
“এই পুকুরে আগুন আছে, কারণ এখানে ধোঁয়া আছে।”কিন্তু পুকুরে তো ধোঁয়াই নেই!
যেটা প্রমাণ করার জায়গা, সেখানেই কারণ অনুপস্থিত
একেবারে উল্টো কথা
৩⃣ পক্ষাসক্ত ধর্মের অভাবমানে কী?
যে জিনিসটার কথা বলছি,
সেটা আদৌ আছে কিনা—সেটাই প্রমাণ হয়নি।
দোষ: অসিদ্ধিফল: অসিদ্ধ
সহজ উদাহরণ:
“আকাশে এক অদৃশ্য হাতি আছে, কারণ সে খুব শক্তিশালী।”কিন্তু
হাতিটাই কোথায়?
যে জিনিস নেই, তার গুণ নিয়ে কথা
যুক্তি দাঁড়ায় না
৪⃣ অসৎপ্রতিপক্ষত্ব ধর্মের অভাবমানে কী?
যে কারণ দিচ্ছি,
সেটা আবার আমার কথার শত্রু যুক্তির পক্ষেও চলে যাচ্ছে।
দোষ: প্রতিপক্ষফল: সৎপ্রতিপক্ষ
উদাহরণ:
“শব্দ নিত্য, কারণ এটি শোনা যায়।”কিন্তু নিত্য জিনিস শোনা যায় অনিত্য জিনিসও শোনা যায়
একই কারণ দুই দিকেই খাটছে
যুক্তি ভেঙে যায়।
৫⃣ অবাধিতত্ব ধর্মের অভাব মানে কী?
আমার যুক্তিকে
কোনো শক্ত প্রমাণ আগে থেকেই ভুল প্রমাণ করে দিয়েছে।
দোষ: বাধফল: বাধিত
সহজ উদাহরণ:
“আগুন ঠান্ডা, কারণ এটা চোখে দেখা যায়।”কিন্তু
আগুন গরম—এটা প্রমাণিত সত্য
আমার যুক্তি আগেই বাধা পেয়ে গেছে
তাই গ্রহণযোগ্য নয়।
The post ন্যায় মতে যে হেতু সৎ নয় সেই হেতুই অসৎ হেতু বা হেত্বাভাস appeared first on বাংলায় দর্শন শিক্ষা.
]]>The post তর্কসংগ্রহ অনুসারে করনের লক্ষণ ব্যাখ্যা কর appeared first on বাংলায় দর্শন শিক্ষা.
]]>করণের লক্ষণ: তর্কসংগ্রহ গ্রন্থে করণের লক্ষণ প্রসঙ্গে বলা হয়েছে, “অসাধারনং কারনং করণম” অর্থাৎ অসাধারণ কারণ কে করণ বলা হয়। কার্যের উৎপত্তিতে যে কারণটি অসাধারণ বা সাধকত্বম হয় তাই হলো করণ। ন্যায় বৈশেষিক মতে কোন কার্য একটি কারণে দ্বারা সম্পন্ন হয় না। কার্যের উৎপত্তিতে যেসকল কারণ থাকে সেগুলো কে দুই ভাগে ভাগ করা যায়- সাধারণ কারণ ও অসাধারণ কারণ।
যেকোনো কার্যের উৎপত্তিতে যে কারণগুলি অপেক্ষিত হয় সেগুলি হল সাধারণ কারণ। যেমন ঈশ্বর,কাল প্রভৃতি। এগুলি সমস্ত কার্যের উৎপত্তিতে বর্তমান থাকে। এই সাধারণ কারণ ভিন্ন যে কারণ, তাই হল অসাধারণ কারণ।
করণের লক্ষণে অতিব্যাপ্তি নিষেধের জন্যই ‘অসাধারণ’ শব্দটি করনের লক্ষণে প্রযুক্ত হয়েছে। করণের লক্ষণে এই ‘অসাধারণ’ শব্দটি না থাকলে আকাশ,কাল,দিক প্রভৃতি সাধারণ কারণে লক্ষণটি অতিব্যাপ্তি হত।এই কারণেই করণের লক্ষণে ‘অসাধারণ’ শব্দটি দেওয়া হয়েছে।
করণ ও ব্যাপার: এখানে উল্লেখ্য যে করণের লক্ষণে ব্যবহৃত ‘অসাধারণ’ শব্দটির প্রকৃত অর্থ কি সে বিষয়ে অন্নংভট্ট কোন ব্যাখ্যা দেননি। সাধারণত ‘অসাধারণ’ এই শব্দটি ন্যায়-বৈশেষিক দর্শনে দুটি অর্থে ব্যবহৃত হয়। প্রথম অর্থে: অসাধারণ কারণ বলতে ব্যাপারবৎ কারণকে বোঝায়।”ব্যাপারবৎ কারনং করণম” এখানে ব্যাপার শব্দের অর্থ হলো, যে তজ্জন্য অথচ তজ্জন্যের জনক, তাকেই ব্যাপার বলা হয়।
“তজ্জন্যতে সতি তজ্জন্য জনকত্বম” যে কারণের দ্বারা উৎপন্ন হয় এবং ওই কারণের দ্বারা উৎপন্ন কার্যের জনক হয় তাকেই ব্যাপার বলে। যেমন ঘটাত্মক কার্যের প্রতি দণ্ড ,চক্র প্রভৃতি কারণের ব্যাপার হল কপালদ্বয় সংযোগ। এই কপালদ্বয় সংযোগ দন্ড চক্র প্রভৃতি কারণে দ্বারা উৎপন্ন হয় এবং ওই কারণগুলির দ্বারা উৎপন্ন ঘটেরও জনক হয়।
ব্যাপার শব্দের পারিভাষিক অর্থ হয় কোন কাজের অন্তিম বা অব্যবহিত পূর্বক্ষণবর্তী কারণই অন্য কারণের ব্যাপার হয়।
এইজন্য অন্তিম কারণ ভিন্ন অন্যান্য কারণ কে ব্যাপারবৎ বলা হয়। সহজ করে বললে ব্যাপারটা দাঁড়ায় যেটি কার্যের সাক্ষাৎ সম্বন্ধে কারণ না হয়ে ব্যাপার ঘটিত সম্বন্ধে ব্যাপার এর মাধ্যমে কারণ হয় ,তাকেই ব্যাপারবান কারণ বলা হয়। অর্থাৎ ব্যাপারবৎ কারণ হলো সেই কারণ, যা অন্য কারোর মাধ্যমে কার্য উৎপন্ন করে। সুতরাং প্রথম মত অনুসারে বলা যায় যে ব্যাপারবৎ কারনই হল করণ।
অসাধারণ শব্দের দ্বিতয় অর্থটি হলো “ফোলাযোগ ব্যবচ্ছিন্নত্ব” অর্থাৎ যে কারণটি উপস্থিত থাকার সাথে কার্যটি সম্পন্ন হয়। তাকেই অসাধারণ কারণ বলা হয়। “ফোলাযোগ ব্যবচ্ছিন্নত্ব কারনং করণম” এই অর্থে করণ বলতে সেই কারণ কে বোঝায় যার অনুপস্থিতিতে কার্যটি ঘটে না।
এই প্রসঙ্গে উল্লেখ্য যে গোবর্ধন মিশ্র তর্কসংগ্রহ-এর উপর রচিত তার ‘ন্যায় বোধিনী’ তে মন্তব্য করেছেন যে তর্কসংগ্রহ-এ অসাধারণ কারণকে যে করণের লক্ষণ বলা হয়েছে তার সাথে আরও একটি বাক্য যোগ করা প্রয়োজন সেটি হল – অসাধারণ কারণ যদি অপর কিছুর মাধ্যমে কার্য উৎপন্ন করে (ব্যাপারবৎ সতি )এইরূপ বলা না হলে তন্তু সংযোগ বা কপাল সংযোগস্থলে করণের লক্ষণটি অতিব্যাপ্তি হবে।
যদিও তারা বস্ত্র বা ঘটের অসাধারণ কারণ বলে স্বীকৃত, তবুও অনেকেই তন্তু সংযোগ বা কপাল সংযোগকে বস্ত্র বা ঘট কার্যের করণ বলে স্বীকার করেন না। সুতরাং তারা এই অতিব্যাপ্তি দোষ দূর করার জন্য করনের লক্ষণ প্রসঙ্গে বলেছেন, “ব্যাপারবৎ অসাধারনং কারনং করণম” যদিও তন্তু সংযোগ বস্ত্র রূপ কার্যের অসাধারণ কারণ তবুও এটি এমন একটি কারণ যা অপর কোনো মাধ্যম ছাড়াই কার্য উৎপন্ন করে।
অতএব সেটা কারণ নয়।
অন্নংভট্ট অসাধারণ শব্দটিকে ঠিক কোন অর্থে ব্যবহার করেছেন তা নির্দিষ্ট করে কিছু বলেননি। আমাদের মনে হয় বিভিন্ন প্রমাণের আলোচনায় তিনি অসাধারণ শব্দটির দুটি অর্থকেই গ্রহণ করেছেন।
প্রত্যক্ষ প্রমাণ এর ক্ষেত্রে তিনি অসাধারণ শব্দটির ‘ব্যাপারবৎ কারণ’ এই অর্থ টি গ্রহণ করেছেন, যেহেতু তিনি ইন্দ্রিয়কে প্রত্যক্ষের করণ এবং সন্নিকর্ষকে ব্যাপার বলেছেন। অন্যদিকে অনুমান প্রমাণ এর ক্ষেত্রে তিনি “ফলাযোগ ব্যবচ্ছিন্নত্বম কারণম” এই অর্থ টি গ্রহণ করেছেন। কারণ তিনি লিঙ্গ পরামর্শকে অনুমিতির করণ বলেছেন। লিঙ্গ পরামর্শের জ্ঞান হওয়ার সাথে সাথেই অনুমতি উৎপন্ন হয়।
The post তর্কসংগ্রহ অনুসারে করনের লক্ষণ ব্যাখ্যা কর appeared first on বাংলায় দর্শন শিক্ষা.
]]>The post তর্কসংগ্রহ Tarkasangraha appeared first on বাংলায় দর্শন শিক্ষা.
]]>অন্নংভট্ট তর্কসংগ্রহ গ্রন্থে বুদ্ধি বা জ্ঞানের লক্ষণ দিতে গিয়ে বলেন “সর্বব্যবহারহেতু:গুণ:বুদ্ধি:জ্ঞানম:” অর্থাৎ যে পদার্থ সমস্ত প্রকার ব্যবহারের প্রতি কারণ, সেই গুন স্বরূপ পদার্থটি হল বুদ্ধি বা জ্ঞান।
উপরিউক্ত বুদ্ধির লক্ষণ থেকে বলা যায় যে, ন্যায় মতে বুদ্ধি একপ্রকার গুন। তবে এই গুন কোন জড়দ্রব্যের গুন নয়। এটি হল আত্মা নামক চেতন দ্রব্যের ধর্ম। সুতরাং জ্ঞান বা বুদ্ধির হলো আত্মার এক বিশেষ গুন।
এই প্রসঙ্গে উল্লেখ্য ,সাংখ্য মতে বুদ্ধি ও জ্ঞান অভিন্ন হতে পারে না। কারণ বুদ্ধি অচেতন প্রকৃতি হতে উদ্ভূত প্রথম তত্ত্ব। কিন্তু অন্নংভট্ট ন্যায় দর্শন প্রণেতা মহর্ষি গৌতম কে অনুসরণ করে বুদ্ধি ও জ্ঞানকে অভিন্ন বলেছেন।
মহর্ষি গৌতম বলেছেন,”বুদ্ধি: উপলব্ধি: জ্ঞানম: ইতি অনর্থান্তরম।” অর্থাৎ বুদ্ধি ,উপলব্ধি, জ্ঞান,এই শব্দগুলি ভিন্নার্থক নয়। তারা একই পদার্থকে বোঝায়। জ্ঞান আত্মা নামক দ্রব্যের গুন। তাই জ্ঞান গুন পদার্থের অন্তর্ভুক্ত। বুদ্ধি ও জ্ঞান অভিন্ন।
জ্ঞান বা বুদ্ধি হল সকল প্রকার বাক্য ব্যবহারের প্রতি হেতু। এখানে সকল প্রকার ব্যবহার বলতে গ্রহণ-বর্জন-উপেক্ষা-শব্দ প্রয়োগ প্রভৃতি ব্যবহারকে বোঝানো হয়েছে।এই উপেক্ষাদি ব্যবহার কোন না কোন পদার্থকে বিষয় করেই হয়ে থাকে।
হেতু শব্দের দ্বারা অসাধারণ কারণ কে বোঝানো হয়। তাই বলা যায় উপেক্ষা, শব্দপ্রয়োগ আদি ব্যবহারের অসাধারণ কারণ হলো বুদ্ধি বা জ্ঞান। এখানে উল্লেখ্য যে তর্কসংগ্রহ এ ব্যবহৃত ‘ব্যবহার’ শব্দটিকে টীকাকারগণ শুধু শব্দ প্রয়োগ ব্যবহার অর্থেই প্রয়োগ করেছেন।
‘গুন’ শব্দের প্রয়োজনীয়তা:- তর্কসংগ্রহ গ্রন্থে উল্লেখিত বুদ্ধির লক্ষণে বিভিন্ন শব্দ গুলির প্রয়োজন ব্যাখ্যা করে বলেন যে, বুদ্ধির লক্ষনে যদি গুন শব্দটি না থাকত (“সর্বব্যবহার হেতু: বুদ্ধি: জ্ঞানম:”) তাহলে আকাশ, কাল ,প্রভৃতি পদার্থে লক্ষন টি অতিব্যাপ্তি হত। যেহেতু আকাশ কাল দিক প্রভৃতি কার্য্য মাত্রের প্রতি হেতু। কিন্তু ‘গুন’ শব্দটি থাকায় এই অতিব্যাপ্তি হয় না। কারন আকাশ কাল প্রভৃতি গুণ নয়। তাই অন্নংভট্ট দীপিকায় বলেছেন, “কালাদৌ অতিব্যাপ্তি বারণায় গুন: ইতি “।
সর্বব্যবহারহেতু: শব্দের প্রয়োজনীয়তা আ:-রুপাদিতে অতিব্যাপ্তি বারণের জন্য “সর্বব্যবহারহেতু:” এই পদ দেওয়া হয়েছে। রূপ প্রভৃতি গুন হলেও এগুলি সমস্ত প্রকার ব্যবহারের প্রতি অসাধারণ কারণ নয়। তাই অন্নংভট্ট দীপিকা টিকায় বলেছেন,”রূপাদৌ অতিব্যাপ্তি বারণায় সর্বব্যবহারহেতু: ইতি।
অতএব তর্কসংগ্রহ এ বুদ্ধির লক্ষণ এ ব্যবহৃত প্রতিটি শব্দের আবশ্যিকতা অবশ্য স্বীকার্য।
দীপিকা টীকায় বুদ্ধির লক্ষন টির সংস্করণ:-অন্নংভট্ট বুদ্ধির যে লক্ষণ প্রদান করেছেন তর্কসংগ্রহে তা যথার্থ বলে মনে হয় না। এই লক্ষণ এর দ্বারা সমস্ত প্রকারের জ্ঞান ব্যাখ্যা করা যায় না। নির্বিকল্পক জ্ঞান কোন ব্যবহারের হেতু হয় না। অথচ ন্যায় মতে নির্বিকল্পক জ্ঞান একপ্রকার যথার্থ জ্ঞান। নির্বিকল্পক জ্ঞানে উপরিউক্ত বুদ্ধির লক্ষণের অব্যাপ্তি হয়।
এই আশঙ্কাতেই অন্নংভট্ট দীপিকা টীকায় বুদ্ধির লক্ষণ এর সংস্কার করে বলেন যে, “জ্ঞানত্ব” জাতিই জ্ঞান এর লক্ষণ। “জানামি ইতি অনুব্যবসায় গম্য জ্ঞানত্ব্ম” অর্থাৎ আমি জানি যে এই অনুব্যবসায়ে যে জ্ঞানত্ব প্রকাশিত হয়, সেই জ্ঞানত্বই জ্ঞান এর লক্ষন।
জ্ঞানত্ব কে জ্ঞানের লক্ষণ বললে বুঝতে হবে যে জ্ঞানত্ব এর আশ্রয় হলো জ্ঞান। জ্ঞানত্ব যেখানে থাকে না তাকে জ্ঞান বলা যায় না। জ্ঞানত্ব জাতির অস্তিত্বের প্রমাণ দেখানোর জন্য অন্নংভট্ট বলেছেন যে,”জানামি ইতি অনুব্যবসায় গম্য জ্ঞানত্ব্ম” আমি জানিতেছি এই আন্তর প্রত্যক্ষে জ্ঞানত্ব জাতি প্রকাশিত হয়।
এখানে উল্লেখ্য যে অন্নংভট্ট ‘তর্কসংগ্রহ’এ জ্ঞানের ব্যাখ্যা দিয়েছেন মাত্র। সর্বব্যবহারহেতু: জ্ঞানের লক্ষণ নয়। “জ্ঞানত্ব জাতির আশ্রয় হল জ্ঞান” – এটিই জ্ঞানের প্রকৃত লক্ষণ।
BA Philosophy Hons Burdwan University Kolkata University
The post তর্কসংগ্রহ Tarkasangraha appeared first on বাংলায় দর্শন শিক্ষা.
]]>